লঞ্চের এক দিন আগে ফাঁস হয়ে গেল Redmi Y3 ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 এপ্রিল 2019 13:28 IST
হাইলাইট
  • Redmi Y3 তে থাকবে Snapdragon 625 চিপসেট
  • Redmi Y2 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল
  • এই ফোনে থাকছে 32MP সেলফি ক্যামেরা

বুধবার লঞ্চ হবে Redmi Y3

বুধবার ভারতে লঞ্চ হবে Redmi Y3। এটি কোম্পানির সেলফি সেন্ট্রিক Redmi Y সিরিজের তৃতীয় প্রজন্মের স্মার্টফোন। লঞ্চের একদিন আগে Geekbench ওয়েবসাইটে Redmi Y3 ফোনের স্পেসিফিকেশন সামনে এল। এই বেঞ্জমার্কিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi Y3 থাকবে Snapdragon 625 চিপসেট আর 3GB RAM। ইতিমধ্যেই এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করেছে Xiaomi। সোমবার Redmi Y3 ফোনের একটি টইজার ভিডিও প্রকাশ করেছিল Xiaomi। এই টিজারে সব দিক থেকে Redmi Y3 ফোনটি দেখা গিয়েছিল।

Redmi Y3 সম্ভাব্য স্পেসিফিকেশন

Geekbench ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Y3 তে থাকবে Snapdragon 625 চিপসেট। সাথে থাকবে 3GB RAM। তবে একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসতে পারে এই স্মার্টফোন।

Advertisement

গত বছর লঞ্চ হওয়া Redmi Y2 ও 2017 সালে লঞ্চ হওয়া Redmi Note 4 ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। তবে Geekbench ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করেনি Gadgets 360।

Redmi Y3 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির MIUI 10 স্কিন।

সিঙ্গেল কোর পারফর্মেন্সে Geekbech ওয়েবসাইটে 1,236 স্কোর করেছে Redmi Y3। মাল্টিকোর এ এই ফোন পেয়েছে 4,213। 24 এপ্রিল লঞ্চের পরে ভারতে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
ইতিমধ্যেই Xiaomi জানিয়েছে Redmi Y3 ফোনে থাকবে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ আর 4,000 mAh ব্যাটারি।

Advertisement

Redmi Y3 এর সাথেই বুধবার ভারতে লঞ্চ হতে পারে Redmi 7। এই ফোনে থাকতে পারে Snapdragon 632 চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Striking design
  • Good battery life
  • Dedicated microSD slot
  • Capable selfie camera
  • Bad
  • Ads and pre-installed bloatware
  • No fast charging
  • Overall performance isn’t competitive
  • Average rear cameras
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi Y3 specifications, Redmi Y3, Redmi, Xiaomi, Geekbench
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  2. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  3. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  4. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  5. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  6. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  7. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  8. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  9. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  10. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.