ভারতে লঞ্চ হল Samsung Galaxy A50, Galaxy A30 আর Galaxy A10। Galaxy A সিরিজের দুটি ফোনে থাকছে AMOLED ডিসপ্লে আর 4,000 mAh ব্যাটারি। এছাড়াও এই তিনটি ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন।
2 মার্চ বিক্রি শুরু হবে Samsung Galaxy A50 আর Galaxy A30, Galaxy A10 বিক্রি শুরু হবে 20 মার্চ
ভারতে লঞ্চ হল Samsung Galaxy A50, Galaxy A30 আর Galaxy A10। Galaxy A সিরিজের দুটি ফোনে থাকছে AMOLED ডিসপ্লে আর 4,000 mAh ব্যাটারি। এছাড়াও এই তিনটি ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন। কয়েক দিন আগেই বিশ্ব বাজারে Galaxy A50 আর Galaxy A30 লঞ্চ করেছিল Samsung। এর সাথেই ভারতে লঞ্চ হয়েছে Galaxy A10।
Samsung Galaxy A50 এর দাম শুরু হচ্ছে 19,990 টাকা থেকে। এই দামে Galaxy A50 ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও 6GB RAM আর 64GB স্টোরেজে Galaxy A50 কিনতে খরচ হবে 22,990 টাকা। Galaxy A30 কিনতে খরচ হবে 16,990 টাকা আর মাত্র 8,490 টাকায় পাওয়া যাবে Galaxy A10।
Samsung Galaxy A50, Galaxy A30 আর Galaxy A10 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন। Galaxy A50 ফোনে থাকছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 9610 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C আর 15W ফাস্ট চার্জিং।
Galaxy A50 ফোনের পিছনে তিনটি ক্যামেরা ব্যবহার করেছে Samsung। ফোনের পিছনে থাকছে 25 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকছে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা।
![]()
Samsung Galaxy A30
Samsung Galaxy A50 ফোনের মতোই Galaxy A30 ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7904 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C আর 15W ফাস্ট চার্জিং।
ছবি তোলার জন্য Galaxy A30 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
![]()
Samsung Galaxy A10
Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 2GB RAM, 32GB স্টোরেজ আর 3,400 mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য Galaxy A10 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month
Samsung Galaxy A38 5G Rear Camera Specifications Leaked; May Feature Same Sensors as Galaxy A37
Oppo Find X10 Pro Max Confirmed to Launch in India as First Phone With a Triple 200-Megapixel Camera System