আরও সস্তা Samsung Galaxy A50s; দেখে নিন নতুন দাম

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ফেব্রুয়ারি 2020 11:11 IST
হাইলাইট
  • Samsung Galaxy A50s ফোনে 48MP ক্যামেরা থাকছে
  • ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে
  • Galaxy A50s ফোনের দাম কমে 17,499 টাকা হয়েছে

Samsung Galaxy A50s -এর দাম শুরু হচ্ছে 17,499 টাকা থেকে

গত বছর সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A50s। চলতি সপ্তাহে এই ফোনের দাম কমিয়েছে Samsung। 2,500 টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই ফোন। Galaxy A50s -এ রয়েছে Infinty-U ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও Exynos 9611 চিপসেট। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর।

Samsung Galaxy A50s -এর দাম

4GB RAM + 128GB স্টোরেজে Galaxy A50s ফোনের দাম কমে 17,499 টাকা হয়েছে। আগে 19,999 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছিল। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 19,999 টাকা খরচ হবে।

Advertisement

লঞ্চের সময় Samsung Galaxy A50s এর দাম শুরু হয়েছিল 22,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM। অন্যদিকে 6GB RAM ভেরিয়েন্টে Galaxy A50s এর দাম ছিল 24,999 টাকা।

লঞ্চের আগেই আবার ফাঁস হল Samsung Galaxy M31 -এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A50s স্পেসিফিকেশন

Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Galaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Good photos in daylight
  • Useful software features
  • Bad
  • Underwhelming performance for the price
  • Weak camera performance in low light
  • Generic design, average build quality
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.