Samsung India

Samsung India - ख़बरें

  • Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
    Samsung Galaxy M08 ও Galaxy F08 ভারতে লঞ্চ হয়েছে। ফোনগুলি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। দুই ফোনে 6.7 ইঞ্চি HD+ এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99+ প্রসেসর, ও 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে। স্যামসাং উভয় মডেলে IP64 রেটিং ও 6,000mAh ব্যাটারি রেখেছে।
  • Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
    Samsung Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সক্ষম ট্যাবলেট। এতে অসাধারণ পারফরম্যান্স, Galaxy AI ফিচার্স, ও লং-লাস্টিং ব্যাটারি মিলবে বলে জানানো হয়েছে। Samsung Galaxy Tab S12 সিরিজে উন্নত ভেপার চেম্বার কুলিং, MediaTek Dimensity 9500 প্রসেসর, ও ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে৷ ট্যাবগুলি কোয়াড স্পিকার, IP68 রেটিং, ও স্টাইলাস পেনের সঙ্গে এসেছে। Galaxy Tab S12 Ultra বড় 11,600mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটিও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy Tab S12 সিরিজের দাম 1,29,999 টাকা থেকে শুরু।
  • 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
    Vivo X Fold 6 ভারতে অক্টোবর 6 দুপুর 12টার সময় লঞ্চ হতে পারে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এটি নেবুলা টিল ও প্রিজম ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। যদিও ভিভো এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। ফোনটি দেশের বাজারে Samsung Galaxy Z Fold 8 এবং Google Pixel 11 Pro Fold-এর মতো ফোল্ডিং ফোনকে টেক্কা দেবে। ডিভাইসটি চীনে MediaTek Dimensity 9500 Super চিপ, Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 7,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ।
  • 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
    Samsung Galaxy A35 5G এখন ফ্লিপকার্টে 18,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। লঞ্চের সময় দাম ছিল 30,999 টাকা। অর্থাৎ, সরাসরি 12,000 টাকা ছাড় অফার করছে সংস্থা। 20,000 টাকার নিচে এই স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও IP67 রেটিং আছে।
  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
    Samsung Galaxy S26 FE ভারতে 79,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই Fan Edition ফোনে অসাধারণ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, AI ফিচার্স, এবং ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর ব্যবহার হয়েছে। Samsung Galaxy S26 FE লেটেস্ট Android 17 OS, ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, ও IP68 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
    Samsung Galaxy S26 FE-এর দাম ভারতে 69,999 টাকা থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করবে। 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 79,999 টাকা হবে। ফোনটি Android 17-এর সঙ্গে এসেছে এবং সাতটি মেজর OS আপগ্রেড পাবে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে কবে উপলব্ধ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
  • iPhone 18 Pro Max নাকি Samsung Galaxy S26 Ultra, কোন ফোন কিনলে লাভ বেশি ?
    iPhone 18 Pro Max ও Samsung Galaxy S26 Ultra উভয়ই এমন ক্রেতাদের জন্য তৈরি করা হয়েছে, যারা ফিচার্সের সঙ্গে আপোস করতে চান না। এই ফোন দুটি বাজারে একে অপরের প্রতিদ্বন্দ্বী। iPhone 18 Pro Max হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়, উন্নত ভিডিও রেকর্ডিং, ও পারফরম্যান্সের উপর বেশি গুরুত্ব দিয়েছে। অন্য দিকে, Samsung Galaxy S26 Ultra মডেলে হাই-রেজোলিউশন ডিসপ্লে, স্টাইলাস পেন, বহুমুখী জুম ক্যামেরা, ও আরও দ্রুত চার্জিংয়ের সুবিধা আছে। এই প্রতিবেদনে ফোন দুটির স্পেসিফিকেশন ও দামের তুলনা রইল।
  • Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
    Samsung Galaxy Tab S10+ ট্যাবলেটের Wi-Fi এবং 5G উভয় ভ্যারিয়েন্টে ফেস্টিভ অফার পাওয়া যাচ্ছে। ক্রেতারা সরাসরি ডিসকাউন্ট এবং নো-কস্ট EMI-এর সুবিধা নিতে পারবে। ডিভাইসটি 12 মাস পর্যন্ত মাসিক কিস্তির বিকল্পে কেনা যাবে। এই ফ্ল্যাগশিপ ট্যাবলেটে স্টাইলাস পেন সাপোর্ট, 12.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 10,090mAh ব্যাটারি, MediaTek Dimenity 9300+ প্রসেসর, IP68 রেটিং, ও Galaxy AI ফিচার্স রয়েছে।
  • Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
    Samsung Galaxy S26 FE গত সপ্তাহে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির বিক্রি ভারতে শুরু হওয়ার আগে Galaxy S25 FE মডেলে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এটি অ্যামাজনে 47,999 টাকায় বিক্রি হচ্ছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় 12,000 টাকা কম। এর মধ্যে কোনও লুকানো ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক বা এক্সচেঞ্জ বোনাস অর্ন্তভুক্ত নেই। Samsung Galaxy S25 FE বর্তমানে বাজেটের মধ্যে অন্যতম সেরা ফ্ল্যাগশিপ ফোন। কারণ ফোনটিতে Dynamic AMOLED 2X ডিসপ্লে, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, Exynos 2400 প্রসেসর, উন্নত ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে।
  • Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
    Realme P4s 5G ব্যবহারকারীরা FPS, MOBA, Sport, এবং Racing-এর মতো গেম 144Hz ফ্রেম রেটে খেলতে পারবে। এই ফোনে 8,000mAh ব্যাটারি, Dimensity 7400 Ultra প্রসেসর ও Hyper Vision+ AI চিপসেট আছে। আলাদা গ্রাফিক্স চিপ থাকার কারণে গেমের সর্বোচ্চ রেজোলিউশন ও ফ্রেম রেট 300 শতাংশ উন্নত হওয়ার দাবি করা হয়েছে। এই ফোনে হাইপারমোশন, অলওয়েজ-অন HDR, GT মোড, ও হাইপারক্ল্যারিটির মতো গেমিং ফিচার থাকছে। এতে 1.5K রেজোলিউশন Samsung M14 অ্যামোলেড ডিসপ্লে, 50MP + 8MP ডুয়াল রিয়ার ক্যামেরা, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
  • সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
    Samsung Galaxy S26 Ultra মডেলের নতুন দাম সংস্থার অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টে লাইভ হয়েছে। 15,000 টাকা দাম কমার পর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 1,24,999 টাকা খরচ হবে। যেখানে লঞ্চের সময় দাম 1,39,999 টাকা ছিল। 16 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম 1,44,999 টাকা হয়েছে। এটি আগে 1,59,999 টাকায় উপলব্ধ ছিল। বর্তমানে র‍্যামের দাম ঊর্দ্ধমুখী হওয়ার কারনে প্রতি মাসেই কোনও না কোনও ফোনের দাম বাড়তে দেখা যাচ্ছে। সেই পরিস্থিতিতে একলাফে এতটা পরিমাণে দাম কমে যাওয়া অভাবনীয় ঘটনা বলা চলে।
  • ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
    Samsung Galaxy A57 মডেলের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা থেকে বেড়ে 59,999 টাকা হয়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 62,499 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 67,499 টাকা হয়েছে। টপ মডেলের দাম 5,000 টাকা বেড়ে গিয়েছে। Galaxy A37-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা থেকে বেড়ে 43,999 টাকা হয়েছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের নতুন দাম যথাক্রমে 50,499 টাকা এবং 57,999 টাকা।
  • Samsung-এর ট্রিপল ক্যামেরা ও সুপার অ্যামলেড ডিসপ্লের দুর্দান্ত 5G স্মার্টফোন 20,000 টাকার কমে মিলছে
    Samsung Galaxy A35 5G ফ্লিপকার্টে 18,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। 2024 সালের মার্চে লঞ্চের সময় এর মূল্য ছিল 30,999 টাকা। অর্থাৎ সরাসরি 12,000 টাকা ডিসকাউন্ট অফার করছে সংস্থা। বর্তমানে ফোনের দাম যে হারে বাড়ছে, তাতে এক বা দুই বছর আগে বাজারে আসা মডেল কেনা বেশি লাভজনক হতে পারে। 20,000 টাকার নিচে এই স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ও IP67 রেটিং মিলবে। দুই বছর আগের মডেল হলেও ফোনটি চারটি অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
  • Realme P4s 5G লঞ্চ হচ্ছে আগস্ট 26, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
    Realme P4s 5G স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হবে 8,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং। ফোনের সামনে Samsung-এর ফ্ল্যাগশিপ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল AI ওয়াইড ক্যামেরা মিলবে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর এবং Hyper Vision+ AI চিপ দিয়ে সজ্জিত থাকবে।

Samsung India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »