4GB RAM ও 6GB RAM ভেরিয়েন্টের Galaxy A50s ফোনের দাম 3,000 টাকা কমেছে। 1,000 টাকা সস্তা হয়েছে Galaxy A30s।
সস্তা হল Samsung Galaxy A50s আর Galaxy A30s
সস্তা হল Samsung Galaxy A50s আর Galaxy A30s। 3,000 টাকা পর্যন্ত এই দুই ফোনের দাম কমিয়েছে Samsung। 4GB RAM ও 6GB RAM ভেরিয়েন্টের Galaxy A50s ফোনের দাম 3,000 টাকা কমেছে। 1,000 টাকা সস্তা হয়েছে Galaxy A30s। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোর থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই দুই স্মার্টফোন।
4GB RAM + 128GB স্টোরেজে Galaxy A50s ফোনের দাম কমে 19,999 টাকা হয়েছে। 22,999 টাকায় এই ফোন লঞ্চ হয়েছিল। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 21,999 টাকা খরচ হবে।
অন্যদিকে 15,999 টাকায় Galaxy A30s বিক্রি শুরু হয়েছে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 16,999 টাকা।
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Galaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 7904 প্রসেসর। সাথে থাকছে 4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
Galaxy A30s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 25 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
Galaxy A30s ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A30s এর ওজন 166 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon