শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A71 আর Galaxy A51। আগামী সপ্তাহে ভারতে এই দুই ফোন লঞ্চ করতে পারে Samsung।
আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy A51 ও Galaxy A71
অনেক দিন ধরেই Samsung Galaxy A71 আর Galaxy A51 ফোন লঞ্চের খবর সামনে আসছে। ডিসেম্বর মাসে ভিয়েতনামে এই দুই ফোন লঞ্চ হয়েছিল। আগামী সপ্তাহে ভারতে এই দুই ফোন লঞ্চ করতে পারে Samsung। ভারতে লঞ্চের আগেই Galaxy A71 আর Galaxy A51 ফোনের দাম ফাঁস হয়ে গেল। ভারত ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে Galaxy A71 আর Galaxy A51। ইতিমধ্যেই ইউরোপে শুরু হয়েছে প্রি-অর্ডার।
91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy A71 আর Galaxy A51। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন অফলাইন রিটেল স্টোরে এই দুই ফোনের পোস্টার পৌঁছে গিয়েছে।
91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে Galaxy A51 ফোনের দাম সামনে এসেছে। ভারতে 22,990 টাকা দামে লঞ্চ হতে পারে Samsung Galaxy A51। অন্যদিকে Samsung Galaxy A71 কিনতে 29,990 টাকা খরচ করতে হবে।
অন্যদিকে ইউরোপের বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে এই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 17 জানুয়ারি ইউরোপে ফোনের ডেলিভারি শুরু হবে।
ডুয়াল সিম Samsung Galaxy A51 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A51 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A51 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট।
ডুয়াল সিম Samsung Galaxy A71 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Samsung Galaxy A71 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A71 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A71 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।
আরও পড়ুন:
ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট, 64MP ক্যামেরা সহ লঞ্চ হল Realme X50 5G
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon