Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 ফেব্রুয়ারি 2026 18:35 IST
হাইলাইট
  • Samsung Galaxy A07 5G এর ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে
  • এটি ছয় বছর Android আপডেট পাবে
  • স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে

Photo Credit: Samsung

Samsung Galaxy A07 5G সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। এটি ভারতীয় বাজারে চলতি বছরে দক্ষিণ কোরিয়ান সংস্থাটির প্রথম বাজেট ফোন। স্মার্টফোনটির সফটওয়্যার পলিসি অবাক করার মতো। ডিভাইসটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে কোম্পানি। Samsung Galaxy A07 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। এতে IP54 রেটিং থাকায় হালকা বৃষ্টি বা জলের ছিটে ক্ষতি করতে পারবে না। নতুন ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত। এতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। চলুন ফোনের দাম ও খুঁটিনাটি তথ্য দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A07 5G দাম

Samsung Galaxy A07 5G ভারতে দুইটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। বেস 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা৷ 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 17,999 টাকা৷   ডিভাইসটি লাইট ভায়োলেট, লাইট গ্রীন, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। সংস্থা লঞ্চ অফারের অংশ হিসেবে SBI, HDFC, ও Axis ব্যাঙ্কের কার্ডে 1,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করেছে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ07 5G একটি 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600) পিক্সেল), 16 মিলিয়ন কালার, এবং 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি 5G চিপ, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ।

ছবি এবং ভিডিও তোলর জন্য, Samsung Galaxy A07 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা (f/2.4 অ্যাপারচার) নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 30fps-এ FHD (1,920 x 1,080 পিক্সেল) ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে 10x পর্যন্ত ডিজিটাল জুমের সুবিধা আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.0 অ্যাপারচারের সাথে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

স্যামসাং-এর নতুন ফোনে  4 জিবি এবং 6 জিবি র‍্যাম অপশন আছে। উভয় মডেলে 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে শক্তিশালী 6,000mAh ব্যাটারি। এর সাথে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ডিভাইসের ওজন 199 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  2. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  3. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  4. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  5. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
  6. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  7. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  8. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  9. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  10. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.