6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G সস্তায় ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস

Samsung Galaxy A07 5G ভারতে গ্লোবাল ভার্সনের মতো ছয়টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে আশা করা হচ্ছে।

6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G সস্তায় ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস

Photo Credit: Samsung

Samsung Galaxy A07 5G will receive six major Android OS updates

হাইলাইট
  • Samsung Galaxy A07 5G এর গ্লোবাল মডেলে 6,000mAh ব্যাটারি আছে
  • ফোনের দাম ভারতে 15,999 টাকা থেকে শুরু হতে পারে
  • Samsung Galaxy A07 5G ছয় বছর সফটওয়্যার আপডেট পাবে
বিজ্ঞাপন

6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G জানুয়ারি মাসের প্রথম দিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এই বাজেট স্মার্টফোন শীঘ্রই ভারতে আসতে চলেছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে একটি সূত্র Samsung Galaxy A07 5G মডেলের দাম, র‍্যাম, ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্য ফাঁস করেছে। ডিভাইসের ভারতীয় সংস্করণ গ্লোবাল ভার্সনের মতো ছয়টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। বাজেট সেগমেন্টে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট খুব বিরল বলা চলে।

Samsung Galaxy A07 5G দাম ও স্টোরেজ

টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে , Samsung Galaxy A07 5G ভারতে দুইটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে। বেস 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা হতে পারে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 17,999 টাকা রাখতে পারে কোম্পানি।

Samsung Galaxy A07 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy A07 5G ইতিমধ্যেই থাইল্যান্ডে পাওয়া যাচ্ছে। তাই ফোনের কোনও বিষয় আমাদের অজানা নেই। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে  2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি, যা গত বছরের Galaxy A07 4G এর তুলনায় 1,000mAh বেশি শক্তিশালী। ফোনে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

স্যামসাং গ্যালাক্সি এ07 5G এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা (f/2.4 অ্যাপারচার)। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.0 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 30fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম।

এই হ্যান্ডসেটে 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। স্মার্টফোনে Dimensity 6300 প্রসেসর ব্যবহার হয়েছে, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। ফোনে Android 16 নির্ভর One UI 8.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

Samsung Galaxy A07 5G ফোনে IP54 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং রয়েছে। ফলে এটি হালকা বৃষ্টি এবং জলের ছিটে সহ্য করতে সক্ষম। সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »