Samsung Galaxy A07 5G সস্তায় 6 বছর Android আপডেট ও 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 জানুয়ারী 2026 14:54 IST
হাইলাইট
  • Samsung Galaxy A07 5G ছয় বছর Android আপডেট পাবে
  • এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে
  • ফোনটির ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে

Samsung Galaxy A07 5G features a 120Hz display and a 6000mAh battery.

Photo Credit: Samsung

Samsung Galaxy A07 5G জল্পনার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করল। এটি গত বছর লঞ্চ হওয়া Galaxy A07 4G মডেলের উন্নত সংস্করণ হিসেবে এসেছে। এই বাজেট স্মার্টফোনের প্রধান আকর্ষণ হল সফটওয়্যার পলিসি। ডিভাইসটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। Samsung Galaxy A07 5G ফোনে IP54 রেটিং রয়েছে। ফলে এটি হালকা বৃষ্টি এবং জলের ছিটে সহ্য করতে সক্ষম। ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটের সঙ্গে এসেছে। এতে 6 জিবি র‍্যাম ও 2 টিবি স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট পাওয়া যাবে। চলুন নতুন ফোনের খুঁটিনাটি তথ্য ও দাম জেনে নেওয়া যাক।

 Samsung Galaxy A07 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি A07 5G একটি 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600) পিক্সেল), এবং 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি 5G মোবাইল চিপ, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। স্মার্টফোনে Android 16 নির্ভর One UI 8.0 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে। 

স্মার্টফোনটি 4 জিবি এবং 6 জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে এসেছে। উভয় মডেলে 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে শক্তিশালী 6,000mAh ব্যাটারি, যা Galaxy A07 4G মডেলের তুলনায় 1,000mAh বেশি। ফোনে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A07 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা (f/2.4 অ্যাপারচার) নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.0 অ্যাপারচারের সাথে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 30fps-এ ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Samsung Galaxy A07 5G দাম

Samsung Galaxy A07 5G থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির দাম 5,499 TBH থেকে শুরু হচ্ছে। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 15,900 টাকার সমান। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 5,999 TBH (প্রায় 17,500 টাকা)। এটি লাইট ভায়োলেট ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। সংস্থা এখনও ভারত বা অন্যান্য মার্কেটে লঞ্চের বিষয়ে কিছু ঘোষণা করেনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  2. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  3. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  4. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
  5. Realme Narzo 100 Lite 5G খুব সস্তায় লঞ্চ হল, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে মাত্র এই টাকায়
  6. Vivo X300 Ultra ও X300 FE ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, ডুয়াল 200MP ক্যামেরায় কাঁপাবে বাজার
  7. মার্ক জাকারবার্গের কৃত্রিম মেধাচালিত ক্লোন বানাচ্ছে Meta, আসছে মানুষের ডিজিটাল ভার্সন
  8. 8,000mAh+ ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও কুলিং ফ্যানের সাথে Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  9. Xiaomi Ice Cream: ফোন ছেড়ে এবার আইসক্রিম লঞ্চ করল শাওমি, দাম কত, খেতে কেমন জেনে নিন
  10. প্রকাশ হল প্রথম ডুয়াল 200MP ক্যামেরার Oppo ফোনের অফিসিয়াল ছবি, ডিজাইন মুগ্ধ করবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.