Samsung Galaxy A07 5G এর আপগ্রেডগুলির মধ্যে একটি হল ব্যাটারি। এটি 6,000mAh ব্যাটারির সাথে আসছে, যা আগের মডেলের তুলনায় 20 শতাংশ বেশি ক্ষমতাসম্পন্ন। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে নজরকাড়া ডুয়াল টোন বা গ্রেডিয়েন্ট ফিনিশ রয়েছে। ডিভাইসটি ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে। এতে Android 16 নির্ভর One UI 8.0 প্রি-ইনস্টল করা আছে। ছয়টি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে কোম্পানি।
Samsung Galaxy A07 5G ভারতে দুইটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে। বেস 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা হতে পারে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 17,999 টাকা রাখতে পারে কোম্পানি।
Samsung Galaxy A07 5G ফোনে IP54 রেটিং রয়েছে। ফলে এটি হালকা বৃষ্টি ও জলের ছিটে সহ্য করতে সক্ষম। নতুন ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটের সঙ্গে এসেছে। 6 জিবি পর্যন্ত র্যাম ও 2 টিবি স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট পাওয়া যাবে। নতুন স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।