নতুন রঙে ভারতে এল Samsung Galaxy A10 আর Galaxy A20

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 21 জুন 2019 08:51 IST
হাইলাইট
  • সোনালী রঙে এই ফোন পাওয়া যাবে
  • আগে কালো, লাল আর নীল রঙে এই ফোন পাওয়া যেত
  • সম্প্রতি সাদা রঙে লঞ্চ হয়েছিল Samsung Galaxxy A30

সোনালী রঙে লঞ্চ হল Samsung Galaxy A10 আর Galaxy A20

ফেব্রুয়ারি মাসে ভারতে কালো, লাল আর নীল রঙে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A10 আর Galaxy A20। এবার সোনালী রঙে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই কোম্পানির অনলাইন স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। গত সপ্তাহে সাদা রঙে লঞ্চ হয়েছিল Galaxy A30। এছাড়াও চিনে পিচ সল্ট রঙে লঞ্চ হয়েছে Galaxy A60।

সম্প্রতি সোনালী রঙে ভারতে Samsung Galaxy A10 আর Galaxy A20 লঞ্চের ঘোষনা করেছে Samsung। Samsung অনলাইন স্টোর থেকে নতুন রঙে এই দুই ফোন পাওয়া যাবে। তবে Amazon.in আর Flipkart থেকে এখনও এই সোনালী রঙে Samsung Galaxy A10 আর Galaxy A20 বিক্রি শুরু হয়নি।

ফেব্রুয়ারি মাসে Galaxy A30 আর Galaxy A50 এর সাথে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A10। পরে এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Galaxy A20।

সম্প্রতি ভারতে সাদা রঙে লঞ্চ হয়েছিল Galaxy A30। এছাড়াও চিনে পিচ সল্ট রঙে লঞ্চ হয়েছে Galaxy A60 স্মার্টফোন।

চিনে পিচ সি সল্ট রঙে লঞ্চ হল Samsung Galaxy A60
ছবি: Weibo

Samsung Galaxy A10 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন। Galaxy A10 ফোনে থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 2GB RAM, 32GB স্টোরেজ আর 3,400 mAh ব্যাটারি।

Advertisement

ছবি তোলার জন্য Galaxy A10 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

অন্যদিকে Samsung Galaxy A20 ফোনে থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20 ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Samsung Galaxy A20 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Advertisement

ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনে Samsung Pay সাপোর্ট থাকছে। Samsung Galaxy A20 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
  2. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  3. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  4. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  5. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  6. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
  7. Realme Narzo 100 Lite 5G খুব সস্তায় লঞ্চ হল, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে মাত্র এই টাকায়
  8. Vivo X300 Ultra ও X300 FE ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, ডুয়াল 200MP ক্যামেরায় কাঁপাবে বাজার
  9. মার্ক জাকারবার্গের কৃত্রিম মেধাচালিত ক্লোন বানাচ্ছে Meta, আসছে মানুষের ডিজিটাল ভার্সন
  10. 8,000mAh+ ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও কুলিং ফ্যানের সাথে Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.