সস্তা হল Samsung Galaxy A10s, এক নজরে ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 নভেম্বর 2019 10:53 IST
হাইলাইট
  • অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A10s
  • এই ফোনে ডুয়াল ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি

Samsung Galaxy A10s ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি

বাজেট সেগমেন্টের দখল নিতে অগাস্ট মাসে ভারতে লঞ্চ হল Samsung Galaxy A10s। এবার এই ফোনের দাম 500 টাকা কমাল Samsung। লঞ্চের সময় এই ফোনের দাম শুরু হয়েছিল 9,499 টাকা থেকে। এবার 8,999 টাকা থেকে পাওয়া যাবে Galaxy A10s।

Galaxy A10s এ রয়েছে ইনিফিনিটি ভি ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় ডেপ্ত ডিটেকশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। Galaxy A10 ফোনে 3,400 mAh ব্যাটারি ছিল। কিন্তু নতুন Galaxy A10s ফোনে রয়েছে 4,000 mAh ব্যাটারি।

Advertisement

Samsung Galaxy A10s এর দাম

2GB RAM + 32GB  sTOreje Samsung Galaxy A10s এর দাম কমে হয়েছে 8,999 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন কিনতে 9,999 টাকা খরচ হবে। কালো, নীল ও সবুজ রঙে পাওয়া যাবে Galaxy A10s। সব অফলাইন স্টোরে শীঘ্রই নতুন দামে পাওয়া যাবে Galaxy A10s।

Samsung Galaxy A10s স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A10s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর চিপসেট আর 3GB পর্যন্ত RAM।

Samsung Galaxy A10s ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।

Advertisement

32 GB পর্যন্ত  স্টোরেজে পাওয়া যাবে Samsung Galaxy A10s। তবে এই ফোনে 512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth আর GPS/ A-GPS।  Samsung Galaxy A10s তে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  2. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  3. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  4. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  5. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  6. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  7. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  8. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  9. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  10. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.