এটাই নতুন Samsung Galaxy A51! লঞ্চের আগেই দেখুন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ডিসেম্বর 2019 17:45 IST
হাইলাইট
  • Samsung Galaxy A51 ফোনে Exynos 9611 চিপসেট থাকবে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • 12 ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে

Samsung Galaxy A51 will sport a centrally-positioned hole-punch

Photo Credit: SamMobile

সম্প্রতি Samsung Galaxy A51 ফোন সম্পর্কে একের পর এক তথ্য সামনে এসেছিল। জানা গিয়েছে 12 ডিসেম্বর এই ফোন লঞ্চ হবে। এর সাথেই সামনে এসেছে Galaxy A51 ফোনের একাধিক ছবি। এই ফোনে থাকছে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। ছবিতে চারটি রঙে এই ফোন দেখা গিয়েছে। Galaxy A51 ফোনের বাঁ দিকে থাকছে সিম ট্রে আর ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন।

সম্প্রতি SamMobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 12 ডিসেম্বর লঞ্চ হবে Galaxy A51। একই রিপোর্টে বিভিন্ন দিক থেকে এই ফোনের ছবি সামনে এসেছে। নতুন ফোনে সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্যামেরা মডিউল ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। থাকছে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। Galaxy Note 8 সিরিজের ফোনে একই ডিজাইনের ডিসপ্লে দেখা গিয়েছিল।

Advertisement

Samsung Galaxy A51 সম্ভাব্য স্পেসিফিকেশন

Samsung Galaxy A51 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি OneUI 2.0 স্কিন চলবে। Galaxy A51 ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকবে 4,000 mAh ব্যাটারি।

Samsung Galaxy A51 ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

ইতিমধ্যেই Samsung Galaxy A51 ফোনের উৎপাদন শুরু হয়েছে। গ্রেটার নয়ডার Samsung কারখানা থেকে এই ফোন তৈরি করছে Samung। Galaxy A সিরিজের নতুন ফোনে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক।

Advertisement

সম্প্রতি Geekbench ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Samsung Galaxy A51 ফোনে একটি Exynos 9611 চিপসেট থাকবে।

সম্প্রতি প্রকাশিত অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে এই ফোনে থাকবে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল 2x জুম ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আগেই জানানো হয়েছে সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.