Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 মার্চ 2026 20:56 IST
হাইলাইট
  • Samsung Galaxy A57 ও A37-এর দাম ফাঁস একটি ভিডিও থেকে ফাঁস হয়েছে
  • উভয় স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে
  • Samsung ছয় বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট দিতে পারে

Samsung Galaxy A57 expected to succeed the Galaxy A56 (pictured)

Photo Credit: Samsung

Samsung ফেব্রুয়ারির শেষে ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজ লঞ্চ করেছে। এবার দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটকে নজরে রেখে তাদের Galaxy A লাইনআপকে রিফ্রেশ করছে। এই সিরিজের অধীনে দু'টি নতুন ফোন মার্চ 25 (বুধবার) ভারতে আসছে। সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি। তবে বিভিন্ন লিক এবং রিপোর্ট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy A57 এবং Galaxy A37 দুই দিন পরেই এ দেশে আসছে। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগেই দুই ফোনের দাম অনলাইনে ফাঁস হয়েছে। ইতিমধ্যেই ফোনগুলির কালার অপশন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy A57 ও Galaxy A37-এর দাম ফাঁস

স্মার্টফোনগুলির দাম একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হ্যান্ডস-অন ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, Galaxy A57 মডেলের 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম 12,490,000 ভিয়েতনামী ডং বা ভিএনডি (টাকার অঙ্কে প্রায় 44,000) হতে পারে। একই মেমরি কনফিগারেশনে Galaxy A37 কিনতে গেলে 10,009,000 ভিএনডি খরচ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 39,000 টাকা।

তবে মনে রাখা দরকার, এটি লোকাল প্রাইসিং। অর্থাৎ স্থানীয় বাজারের উপর ভিত্তি করে নির্ধারিত। তাই দেশ এবং অঞ্চল ভেদে দামে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে। তুলনাস্বরূপ, পূর্বসূরী Galaxy A56 ও Galaxy A36-এর দাম যথাক্রমে 9,990,000 ভিএনডি (প্রায় 35,400 টাকা) এবং 8,290,000 ভিএনডি (প্রায় 29,400 টাকা) থেকে শুরু হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর মার্চে ভারতে লঞ্চ হওয়ার সময় Samsung Galaxy A56 মডেলের দাম 41,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস ভ্যারিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ছিল। আর Galaxy A36 ফোনের স্টার্টিং প্রাইস ছিল 32,999 টাকা। রিপোর্ট অনুসারে, উত্তরসূরী Galaxy A57 বিক্রি হবে চারকোল, আইসি ব্লু, গ্রে, লিলাক, ও নেভি কালার অপশনে।

অন্য দিকে, Samsung Galaxy A37 উপলব্ধ হবে হোয়াইট, চারকোল, গ্রেগ্রীন, ল্যাভেন্ডার, ও নেভি রঙে। স্পেসিফিকেশনের কথা বললে, Galaxy A57 মডেলে Exynos 1680 চিপসেট দেওয়ার সম্ভাবনা, যেখানে Galaxy A37 পেতে পারে Exynos 1480 প্রসেসর। উভয় ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, 4K 30fps ভিডিও রেকর্ডিং, 45W ফাস্ট চার্জিং, ও Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন থাকতে পারে। আশা করা হচ্ছে, সংস্থা ছয়টি মেজর OS আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
  2. Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
  3. Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে
  4. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  5. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  6. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  7. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  8. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  9. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  10. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.