ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আগামী কাল ভারতে আসবে নতুন Samsung স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 সেপ্টেম্বর 2018 12:29 IST
হাইলাইট
  • মঙ্গলবার ভারতে আসতে চলেছে Samsung Galaxy A7 (2018)
  • Flipkart থেকেই কেনা যাবে এই ফোন
  • মঙ্গলবার দুপুর 12 টায় এক ইভেন্টে লঞ্চ হবে Galaxy A7 (2018)

মঙ্গলবার দুপুর 12 টায় এক ইভেন্টে লঞ্চ হবে Galaxy A7 (2018)

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হয়েছিল Samsung Galaxy A7 (2018)। Galaxy A7 (2018) এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই প্রথম কোন Samsung ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। Galaxy A7 (2018) এর প্রধান আকর্ষন ফোনের OLED ডিসপ্লে, ডলবি অ্যাটম অডিও, ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল রিয়ার ক্যামেরার সাথেই থাকবে 24MP সেলফি ক্যামেরা।

মঙ্গলবার ভারতে আসতে চলেছে Samsung Galaxy A7 (2018)। Flipkart থেকেই কেনা যাবে এই ফোন। মঙ্গলবার দুপুর 12 টায় এক ইভেন্টে লঞ্চ হবে Galaxy A7 (2018)।

Samsung Galaxy A7 (2018) এর দাম

কবে থেকে এই ফোন ভারতে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। জানা যায়নি ভারতে এই ফোনের দাম। একাধিক রিপোর্টে জানা গিয়েছে 350 ইউরো (প্রায় 30,000 টাকা) দামে ভারতে বিক্রি হবে Samsung Galaxy A7 (2018)।

Samsung Galaxy A7 (2018) স্পেসিফিকেশান

ডুয়াল সিম Galaxy A7 (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A7 (2018) তে থাকবে একটি 6 ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, 4GB/6GB Ram আর 64GB/128GB স্টোরেজ।\

ছবি তোলার জন্য Samsung  Galaxy A7 (2018) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রায়মারি সেন্সার, একটি 8MP সেন্সারের সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে 24MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Samsung  Galaxy A7 (2018) এ রয়েছে  4G VoLTE, dual-band Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, ANT+, NFC, GPS, GLONASS, Beidou আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Vivid display
  • Versatile cameras
  • Bad
  • Low-light camera performance could be better
  • Software bloat
 
KEY SPECS
Display 6.00-inch
Processor 2.2GHz octa-core
Front Camera 24-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3300mAh
OS Android 8.0
Resolution 1080x2220 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.