ক্রেডিট কার্ড ছাড়াই EMI এর মাধ্যমে কেনাকাটার সুযোগ দেবে Flipkart

Flipkart জানিয়েছে মাত্র 60 সেকেন্ডে 60,000 টাকা ক্রেডিট পাওয়া সম্ভব। গ্রাহকের কেনাকাটার অভ্যাসের উপরে এই ক্রেডিট নির্ভর করবে। চেক আউটের সময় পরের মাসে পুরো টাকা দিয়ে দেওয়া অথবা 3-12 মাসের EMI অপশান পাবেন গ্রাহক।

ক্রেডিট কার্ড ছাড়াই EMI এর মাধ্যমে কেনাকাটার সুযোগ দেবে Flipkart
হাইলাইট
  • আগেই ক্রেডিট কার্ড ছাড়া EMI এর মাধ্যমে জিনিস কেনার কথা জানিয়েছিল Amazon
  • একই ফিচার নিয়ে এল Flipkart
  • 60,000 টাকা পর্যন্ত কেনাকাটায় ইন্সট্যান্ট ক্রেডিট দেবে Flipkar
বিজ্ঞাপন

 

কয়েকদিন আগেই ক্রেডিট কার্ড ছাড়া EMI এর মাধ্যমে জিনিস কেনার কথা জানিয়েছিল Amazon। এবার একই ফিচার নিয়ে এল Flipkart। কোম্পানি জানিয়েছে 60,000 টাকা পর্যন্ত কেনাকাটায় ইন্সট্যান্ট ক্রেডিট দেবে Flipkart। এই বছর জানুয়ারি মাসে ‘পে লেটার’ ফিচার লঞ্চ করেছিল Flipkart।

লঞ্চ উপলক্ষে Flipkart ভাইস প্রেসিডেন্ট রবি গাড়িকিপাতি বলেন, “Flipkart এর 4.5 কোটি গ্রাহকের কাছে কোন ক্রেডিট কার্ড নেই। তাই কার্ড লেস ক্রেডিট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। এই 4.5 কোটি Flipkart গ্রাহক নিজেদের জন্য সেরা জিনিস কিনতে চান। কিন্তু ক্রেডিট কার্ড না থাকার কারনে তা হয়ে ওঠে না। নতুন এই ফিচারে উপকৃত হবেন কয়েক কোটি মধ্যবিত্ত ভারতীয়। গ্রাহকের কেনাকাটার অভ্যাসের উপরে নির্ভর করে আমরা গ্রাহককে ক্রেডিট দেবো। এর ফলে সহজে পছন্দের জিনিস কিনতে পারবেন গ্রাহক।”

Flipkart জানিয়েছে মাত্র 60 সেকেন্ডে 60,000 টাকা ক্রেডিট পাওয়া সম্ভব। গ্রাহকের কেনাকাটার অভ্যাসের উপরে এই ক্রেডিট নির্ভর করবে। চেক আউটের সময় পরের মাসে পুরো টাকা দিয়ে দেওয়া অথবা 3-12 মাসের EMI অপশান পাবেন গ্রাহক। পরে ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে এই টাকা পরিশোধ করা যাবে।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »