Galaxy A7 (2018) এর প্রধান আকর্ষন ফোনের OLED ডিসপ্লে, ডলবি অ্যাটম অডিও, ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল রিয়ার ক্যামেরার সাথেই থাকবে 24MP সেলফি ক্যামেরা।
এই প্রথম কোন Samsung ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে।
মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হবে Samsung Galaxy A7 (2018)। এই প্রথম কোন Samsung ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। Galaxy A7 (2018) এর প্রধান আকর্ষন ফোনের OLED ডিসপ্লে, ডলবি অ্যাটম অডিও, ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল রিয়ার ক্যামেরার সাথেই থাকবে 24MP সেলফি ক্যামেরা।
মঙ্গলবার ভারতে আসতে চলেছে Samsung Galaxy A7 (2018)। Flipkart থেকেই কেনা যাবে এই ফোন। মঙ্গলবার দুপুর 12 টায় এক ইভেন্টে লঞ্চ হবে Galaxy A7 (2018)।
ইতিমধ্যেই এই ফোনের স্পেসিফিকেশান জানা গিয়েছে। মঙ্গলবারের লঞ্চ ইভেন্টে শুধুমাত্র ভারতে Samsung Galaxy A7 (2018) এর দাম জানাবে দক্ষিন কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই Flipkart এ Samsung Galaxy A7 (2018) ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে।
আরও পড়ুন: এই Samsung ফোনে থাকছে চার চারটি রিয়ার ক্যামেরা
ডুয়াল সিম Galaxy A7 (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A7 (2018) তে থাকবে একটি 6 ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, 4GB/6GB Ram আর 64GB/128GB স্টোরেজ।\
ছবি তোলার জন্য Samsung Galaxy A7 (2018) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রায়মারি সেন্সার, একটি 8MP সেন্সারের সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে 24MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy A7 (2018) এ রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, ANT+, NFC, GPS, GLONASS, Beidou আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Neo 12 Design, Display Specifications Teased Ahead of Launch
Samsung Galaxy A27 5G, Galaxy M47 5G and Galaxy F70 Pro 5G Prices in India Reportedly Hiked Again Amid Ongoing RAM Crisis