সোমবার Samsung Galaxy A8s লঞ্চ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 ডিসেম্বর 2018 17:12 IST
হাইলাইট
  • সোমবার লঞ্চ হবে Samsung Galaxy A8s
  • চিনে বিকাল 4 টেয় (ভারতীয় সময় দুপুর 1 টা 30 মিনিট) লঞ্চ ইভেন্ট শুরু হবে
  • ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নীচে থাকবে সেলফি ক্যামেরা

সোমবার চিনে স্থানীয় সময় বিকাল 4 টেয় (ভারতীয় সময় দুপুর 1 টা 30 মিনিট) Samsung Galaxy A8s লঞ্চ ইভেন্ট শুরু হবে

সোমবার লঞ্চ হবে Samsung Galaxy A8s। আজ চিনে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনের ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নীচে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে ট্রিপল রিয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s

Samsung Galaxy A6s ও Galaxy A9s লঞ্চ ইভেন্টে প্রথম Galaxy A8s ফোনের ঝলক প্রকাশ করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সেই ছবিতে ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা ডিসপ্লে দেখা গিয়েছিল। এর নীচেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity O ডিসপ্লে।

আরও পড়ুন: একাধিক জনপ্রিয় স্মার্টফোনে আকর্ষনীয় ছাড় দিচ্ছে Samsung

আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?

Samsung Galaxy A8s লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম

সোমবার চিনে স্থানীয় সময় বিকাল 4 টেয় (ভারতীয় সময় দুপুর 1 টা 30 মিনিট) Samsung Galaxy A8s লঞ্চ ইভেন্ট শুরু হবে। Samsung এর চিনের ওয়েবসাইট  আর Galaxy Club ওয়েবসাইট থেকে লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম হবে।

Advertisement

আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Samsung Galaxy Note 9 আর Galaxy S9+

আরও পড়ুন: Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi

Samsung Galaxy A8s স্পেসিফিকেশান (সম্ভাব্য)

Galaxy A8s ফোনে থাকবে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 710 চিপসেট, 6GB LPDDR4 RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

Galaxy A8s এ থাকছে 24MP+5MP+10MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে থাকবে 24 MP সেলফি ক্যামেরা। ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ক্যামেরা। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট আর 3,400 mAh ব্যাটারি।

তবে 17 ডিসেম্বর লঞ্চ হওয়া Huawei Nova 4 ফোনে একই ধরনের ডিসপ্লে ডিজাইনের সাথেই থাকবে Kirin 980 চিপসেট, 6GB RAM, 128GB স্টোরেজ ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর প্রি-ইনস্টলড Android Pie অপারেটিং সিস্টেম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  2. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  3. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  4. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  5. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  6. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  7. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  8. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  9. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  10. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.