Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 জুলাই 2026 18:03 IST
হাইলাইট
  • Samsung Galaxy Jump 5 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি ছয়টি Android OS আপগ্রেড পাবে
  • Samsung Galaxy Jump-এর সামনে 120Hz AMOLED ডিসপ্লে আছে

Samsung Galaxy Jump 5 shares most of its specs with the Galaxy A27 5G

Photo Credit: Samsung

Samsung Galaxy Jump 5 বৃহস্পতিবার (জুলাই 2) লঞ্চ হল। এটি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির Jump লাইনআপের পঞ্চম মডেল। KT Corporation-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ফোনটি এনেছে তারা। স্মার্টফোনটির সঙ্গে ভারতে নতুন লঞ্চ হওয়া Galaxy A27 5G-এর প্রায় সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। এটি ছয়টি মেজর OS আপগ্রেড ও 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। Galaxy Jump 5 স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে। এছাড়াও, 120Hz ডিসপ্লে, NFC ফিচার, এবং 4K ভিডিও রেকর্ড করার সুবিধা পাওয়া যাবে।

Samsung Galaxy Jump 5 স্পেসিফিকেশন ও দাম

Samsung Galaxy A27 5G-এর মতো Galaxy Jump 5 মডেলে 6.7 ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), ও 1,400 নিট পিক ব্রাইটনেস, সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ কভার আছে। এতে OneUI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি।

স্যামসাং গ্যালাক্সি জাম্প 5 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ও f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 12 মেগাপিক্সেলের (f/2.2) ক্যামেরা বর্তমান।

স্যামসাং-এর এই নতুন ফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এটি LPDDR5x র‍্যাম এবং UFS 3.1 ফ্ল্যাশ মেমোরির সঙ্গে যুক্ত। SD কার্ডের সাহায্যে ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এতে 5,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy Jump 5 বর্তমানে KT (আগের নাম কোরিয়ান টেলিকম) অনলাইন স্টোরে 5,45,600 KRW মূল্যে লিস্টেড আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 34,000 টাকার সমান। তবে সংস্থা এখনও র‍্যাম বা স্টোরেজ কনফিগারেশন প্রকাশ করেনি।

Advertisement

প্রসঙ্গত, Samsung Galaxy A27 5G ভারতে 31,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 34,999 টাকা ও 40,999 টাকা। তবে সংস্থা 3,000 টাকা UPI/ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে দেওয়ার কথা জানিয়েছে।

অফার অন্তর্ভুক্ত করে ফোনের দাম যথাক্রমে 28,999 টাকা, 31,999 টাকা, ও 37,999 টাকায় নেমে আসবে। Galaxy A27 5G জুলাই 4 থেকে ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। এটি ব্ল্যাক, লাইট গ্রীন, ও লাইট পিঙ্ক রঙের বিকল্পে পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.