Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন

Samsung Galaxy A27 5G ভারতে 12MP সেলফি ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, ও Snapdragon 6 Gen 3 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে।

Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন

Photo Credit: Samsung

Samsung Galaxy A27 5G will receive 6 years of OS upgrades

হাইলাইট
  • Samsung Galaxy A27 5G ছয়টি Android OS আপগ্রেড পাবে
  • স্মার্টফোনটি 50MP ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • Samsung Galaxy A27 5G-এর সামনে 120Hz AMOLED ডিসপ্লে আছে
বিজ্ঞাপন

Samsung Galaxy A27 5G আজ (জুন 30) ভারতে রিলিজ হল। Galaxy A সিরিজের এই নতুন মডেল ছয় বছর সিকিউরিটি আপডেট ও ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে৷ ফলে ফোনটি 2031 সাল পর্যন্ত চিন্তামুক্ত হয়ে ব্যবহার করা যাবে৷ Samsung Galaxy A27 5G মডেলে 120Hz AMOLED ডিসপ্লে, স্টেরিও স্পিকার, NFC, এবং OIS-সহ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এটি 4K ভিডিও শুটিং, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও Knox ভল্ট সিকিউরিটি অফার করে। এতে Galaxy AI ফিচার্স আছে, যা পূর্বে মূলত ফ্ল্যাগশিপ মডেলে উপলব্ধ ছিল।

Samsung Galaxy A27 5G দাম

Samsung Galaxy A27 5G ভারতে 31,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 34,999 টাকা ও 40,999 টাকা। তবে সংস্থা 3,000 টাকা UPI/ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে অফার করছে। এর ফলে ফোনের দাম যথাক্রমে 28,999 টাকা, 31,999 টাকা, ও 37,999 টাকায় নেমে আসবে।

Galaxy A27 5G জুলাই 4 থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এটি স্যামসাং এক্সক্লুসিভ আউটলেট, স্যামসাং ওয়েবসাইট, পার্টনার স্টোর, এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে। ফোনটি লাইট গ্রীন, ব্ল্যাক, এবং লাইট পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। 

Samsung Galaxy A27 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ27 5G ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার এবং 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Samsung Galaxy A27 5G-তে 6.7 ইঞ্চি ইনিফিনিটি-ও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে। ডিভাইসে OneUI 8.5 প্রি-ইনস্টল করা থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

স্যামসাং-এর নতুন স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এটি LPDDR5x র‍্যাম ও UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 5,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে সার্কেল টু সার্চ, মোট 22টি ভাষায় ভয়েস ট্র্যান্সক্রিপশন, অবজেক্ট ইরেজার, এবং AI অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেশন সাপোর্ট আছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished design with IP64 rating
  • Super AMOLED panel offers deep blacks
  • Single speaker is loud and packs a punch
  • Plenty of software features
  • 6 years of OS updates
  • Bad
  • Display could have been brighter
  • Poor overall camera performance
  • Average battery life
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5000mAh
OS Android 16
Resolution 2340x1080 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »