Samsung Galaxy Jump 5 ফোনে 120Hz ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি, ও Snapdragon প্রসেসর আছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Jump 5 shares most of its specs with the Galaxy A27 5G
Samsung Galaxy Jump 5 বৃহস্পতিবার (জুলাই 2) লঞ্চ হল। এটি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির Jump লাইনআপের পঞ্চম মডেল। KT Corporation-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন ফোনটি এনেছে তারা। স্মার্টফোনটির সঙ্গে ভারতে নতুন লঞ্চ হওয়া Galaxy A27 5G-এর প্রায় সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। এটি ছয়টি মেজর OS আপগ্রেড ও 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। Galaxy Jump 5 স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে। এছাড়াও, 120Hz ডিসপ্লে, NFC ফিচার, এবং 4K ভিডিও রেকর্ড করার সুবিধা পাওয়া যাবে।
Samsung Galaxy A27 5G-এর মতো Galaxy Jump 5 মডেলে 6.7 ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), ও 1,400 নিট পিক ব্রাইটনেস, সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ কভার আছে। এতে OneUI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি।
স্যামসাং গ্যালাক্সি জাম্প 5 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ও f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 12 মেগাপিক্সেলের (f/2.2) ক্যামেরা বর্তমান।
স্যামসাং-এর এই নতুন ফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এটি LPDDR5x র্যাম এবং UFS 3.1 ফ্ল্যাশ মেমোরির সঙ্গে যুক্ত। SD কার্ডের সাহায্যে ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এতে 5,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy Jump 5 বর্তমানে KT (আগের নাম কোরিয়ান টেলিকম) অনলাইন স্টোরে 5,45,600 KRW মূল্যে লিস্টেড আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 34,000 টাকার সমান। তবে সংস্থা এখনও র্যাম বা স্টোরেজ কনফিগারেশন প্রকাশ করেনি।
প্রসঙ্গত, Samsung Galaxy A27 5G ভারতে 31,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 34,999 টাকা ও 40,999 টাকা। তবে সংস্থা 3,000 টাকা UPI/ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে দেওয়ার কথা জানিয়েছে।
অফার অন্তর্ভুক্ত করে ফোনের দাম যথাক্রমে 28,999 টাকা, 31,999 টাকা, ও 37,999 টাকায় নেমে আসবে। Galaxy A27 5G জুলাই 4 থেকে ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। এটি ব্ল্যাক, লাইট গ্রীন, ও লাইট পিঙ্ক রঙের বিকল্পে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Unveils EmbeddingGemma 2 With Multimodal Search and On-Device AI Support; Nano Banana 2.1 Announced