Samsung has promised six generations of OS upgrades
Photo Credit: Samsung
Samsung Galaxy M08 ও Galaxy F08 ভারতে লঞ্চ হয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই দুই নতুন ফোনে ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট সরবরাহের ঘোষণা জানিয়েছে। বর্তমানে Samsung ছাড়া বাজেট ফোনে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট অন্য কোনও কোম্পানি দিচ্ছে না। ফোনগুলিতে নতুন Android 17 প্রি-ইনস্টল থাকছে। Galaxy M08 এবং Galaxy F08 ডুয়াল ব্যাক ক্যামেরা, IP64 রেটিং, 4G LTE, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও মেমরি কার্ড সাপোর্টে নিয়ে এসেছে। এছাড়াও, FHD+ ভিডিও রেকর্ড করার সুবিধা পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম08 ও গ্যালাক্সি এফ08 উভয় মডেলের সামনে একটি 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে আছে। এটি 16 মিলিয়ন কালার, 90 হার্টজ রিফ্রেশ রেট, ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। ফোনগুলি 8.0 মিমি পুরু এবং ওজন 197 গ্রাম।
Samsung Galaxy M08 ও Galaxy F08 রান করে MediaTek Helio G99+ প্রসেসরে। এটি সেপ্টেম্বরে রিলিজ হওয়া একটি 4G চিপ। এতে 5G কানেক্টিভিটি সাপোর্ট নেই। দুই ফোনের সঙ্গে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
Samsung-এর দুই ফোনে একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনগুলির ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার, অটোফোকাস, ও 10x ডিজিটাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (F/2.0 অ্যাপারচারযুক্ত) ডেপ্থ ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 8 মেগাপিক্সেল (F/2.0) ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য দুই ফোনেই 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। তবে চার্জার বক্সের মধ্যে থাকবে না। এটি আলাদা কিনতে হবে। ফোনগুলির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, Wi-Fi 5, ব্লুটুথ 5.3, জিপিএস, ও ইউএসবি টাইপ-সি।
Samsung ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, Galaxy M08 ও Galaxy F08 দেশের বাজারে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে। তবে দাম এখনও অফিশিয়ালি প্রকাশ হয়নি। যদিও ফাঁস হওয়া রিপোর্ট বলছে, ফোনগুলির দাম 16,999 টাকা থেকে শুরু হতে পারে। সংস্থা আনুষ্ঠানিকভাবে কবে দাম ঘোষণা করে, এখন সেই দিকেই নজর থাকবে ক্রেতাদের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.