Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে

Samsung Galaxy M08 ও Galaxy F08 একইরকম স্পেসিফিকেশন এবং ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল।

Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে

Photo Credit: Samsung

Samsung has promised six generations of OS upgrades

হাইলাইট
  • Samsung Galaxy M08 ও Galaxy F08 ছয় বছর সফটওয়্যার আপডেট পাবে
  • উভয় ফোনে MediaTek Helio G99+ প্রসেসর রয়েছে
  • Samsung Galaxy M08 ও Galaxy F08 ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়েছে
বিজ্ঞাপন

Samsung Galaxy M08 ও Galaxy F08 ভারতে লঞ্চ হয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই দুই নতুন ফোনে ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট সরবরাহের ঘোষণা জানিয়েছে। বর্তমানে Samsung ছাড়া বাজেট ফোনে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট অন্য কোনও কোম্পানি দিচ্ছে না। ফোনগুলিতে নতুন Android 17 প্রি-ইনস্টল থাকছে। Galaxy M08 এবং Galaxy F08 ডুয়াল ব্যাক ক্যামেরা, IP64 রেটিং, 4G LTE, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও মেমরি কার্ড সাপোর্টে নিয়ে এসেছে। এছাড়াও, FHD+ ভিডিও রেকর্ড করার সুবিধা পাওয়া যাবে।

Samsung Galaxy M08 ও Galaxy F08 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম08 ও গ্যালাক্সি এফ08 উভয় মডেলের সামনে একটি 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে আছে। এটি 16 মিলিয়ন কালার, 90 হার্টজ রিফ্রেশ রেট, ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। ফোনগুলি 8.0 মিমি পুরু এবং ওজন 197 গ্রাম।

Samsung Galaxy M08 ও Galaxy F08 রান করে MediaTek Helio G99+ প্রসেসরে। এটি সেপ্টেম্বরে রিলিজ হওয়া একটি 4G চিপ। এতে 5G কানেক্টিভিটি সাপোর্ট নেই। দুই ফোনের সঙ্গে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

Samsung-এর দুই ফোনে একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনগুলির ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার, অটোফোকাস, ও 10x ডিজিটাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (F/2.0 অ্যাপারচারযুক্ত) ডেপ্থ ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 8 মেগাপিক্সেল (F/2.0) ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য দুই ফোনেই 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। তবে চার্জার বক্সের মধ্যে থাকবে না। এটি আলাদা কিনতে হবে। ফোনগুলির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, Wi-Fi 5, ব্লুটুথ 5.3, জিপিএস, ও ইউএসবি টাইপ-সি।

Samsung Galaxy M08 ও Galaxy F08 দাম

Samsung ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, Galaxy M08 ও Galaxy F08 দেশের বাজারে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে। তবে দাম এখনও অফিশিয়ালি প্রকাশ হয়নি। যদিও ফাঁস হওয়া রিপোর্ট বলছে, ফোনগুলির দাম 16,999 টাকা থেকে শুরু হতে পারে। সংস্থা আনুষ্ঠানিকভাবে কবে দাম ঘোষণা করে, এখন সেই দিকেই নজর থাকবে ক্রেতাদের।

  • KEY SPECS
  • NEWS
Display 6.70-inch
Processor MediaTek Helio G99
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 17
Resolution 720x1600 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 6.70-inch
Processor MediaTek Helio G99
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 17
Resolution 720x1600 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  2. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  3. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  4. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  5. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  6. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  7. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  9. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  10. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »