Samsung Galaxy M17e 5G এখন সেলে, দাম কমে 11,999 টাকা, সীমিত সময়ের অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 মার্চ 2026 21:06 IST
হাইলাইট
  • Samsung Galaxy M17e 5G ছয়টি Android OS আপগ্রেড পাবে
  • এটি লিমিটেড পিরিয়ড সেলে 11,999 টাকায় বিক্রি হচ্ছে
  • ফোনটি 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে এসেছে

Samsung Galaxy M17e 5G is available for ₹11,999 under a limited period offer

Photo Credit: Samsung

Samsung Galaxy M17e 5G গত মার্চ 17 ভারতে এসেছিল। আর আজ ফোনটির বিক্রি আরম্ভ হয়েছে। প্রথম সেলে বাজেট স্মার্টফোনটির সাথে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে স্যামসাং। 6,000mAh ব্যাটারির ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখার ব্যাকআপ দেওয়ার দাবি করছে সংস্থা। নতুন মডেলে ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ফলে এটি অনেক বছর ব্যবহার করার জন্য উপযুক্ত। Galaxy M17e 5G ডুয়াল ব্যান্ড WiFi, 120Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং বেসিক ওয়াটার রেজিস্ট্যান্স ক্ষমতার সাথে এসেছে।

Samsung Galaxy M17e 5G দাম ও সেল অফার

Samsung Galaxy M17e 5G মডেলের 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 13,999 টাকা রাখা হয়েছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের আরও একটি ভ্যারিয়েন্ট আছে, যা কিনতে খরচ হবে 15,499 টাকা। তবে ক্রেতারা 2,000 টাকা ডিসকাউন্ট পাবে। ফলে দাম যথাক্রমে 11,999 টাকা এবং 13,499 টাকায় নেমে আসবে।

ব্রান্ডের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, মার্চ 20 থেকে মার্চ 24 তারিখ পর্যন্ত অফার চলবে। নয়া বাজেট ফোনটি Amazon ও স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। এটি ব্লিটজ ব্লু এবং ভাইব ভায়োলেট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। ব্যাক প্যানেলে গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার আছে।

Samsung Galaxy M17e 5G স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম17ই 5G একটি 6.7 ইঞ্চি ডট নচ এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, 800 নিট পিক ব্রাইটনেস, ও 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। নচের ভিতরে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। পিছনের প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা বর্তমান।

ব্যাক ক্যামেরা 30fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম। 6,000mAh ব্যাটারির সাথে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

এছাড়াও, নতুন স্যামসাং ডিভাইসে 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, Knox ভল্ট, Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন, IP54 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, হাইব্রিড ডুয়াল সিম, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple Maps: পথ দেখানোর পাশাপাশি এবার সেরা খাবার ও ঘোরার জায়গাও চিনিয়ে দেবে অ্যাপল ম্যাপস
  2. OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
  3. Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
  4. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  5. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  6. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  7. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  8. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  9. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  10. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.