Samsung Galaxy M36 5G দারুণ ফিচার্স নিয়ে লঞ্চ হল, 6,500 টাকা ছাড়ে বিক্রি হবে!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 জুন 2025 18:30 IST
হাইলাইট
  • Samsung Galaxy M36 5G সেগমেন্টের সবচেয়ে পাতলা ফোন
  • ফোনটির সামনের দিকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস রয়েছে
  • Galaxy M36 5G ছয় বছর ধরে Android আপগ্রেড পাবে

Samsung Galaxy M36 5G অরেঞ্জ হ্যাজ, সেরেন গ্রিন এবং ভেলভেট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে

Photo Credit: Samsung

Samsung Galaxy M36 5G ভারতে লঞ্চ হয়ে গেল। নতুন Galaxy M সিরিজের ফোনটিতে সেগমেন্টের সবচেয়ে স্লিম 7.7 মিমি প্রোফাইল রয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তাদের এই স্মার্টফোনে 5 ন্যানোমিটারের Exynos 1380 প্রসেসর ব্যবহার করেছে। মোবাইলটির সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট-সহ 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিন টেকসই রাখতে Corning Gorilla Glass Victus Plus প্রোটেকশন রয়েছে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে। Galaxy M36 5G-এর-এর লং লাস্টিং 5,000mAh ব্যাটারি 25W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সমর্থন করে।

ভারতে Samsung Galaxy M36 5G এর দাম

স্যামসাং নিউজরুম ইন্ডিয়ার পোস্ট অনুযায়ী, Galaxy M36 5G এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 22,999 টাকা। তবে, লঞ্চ অফার হিসেবে ফোনটি 16,499 টাকায় কেনা যাবে, অর্থাৎ 6,500 টাকা ছাড়। আবার ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 17,999 টাকা ও 20,999 টাকায় উপলব্ধ হবে। এটি ভারতে অ্যামাজন, স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট ও নির্বাচিত অফলাইন স্টোরগুলির মাধ্যমে জুলাই 12 থেকে বিক্রি শুরু হবে।

Samsung Galaxy M36 5G স্পেসিফিকেশন, ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি M36 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080x2,340 পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে। ফোনটি Android 15-নির্ভর One UI 7 কাস্টম স্কিনে চলে। এটি ছয়টি অ্যান্ড্রয়েড আপগ্রেড ও ছয় বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M36 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সমর্থন করে। সেটআপে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। সামনে, একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। পিছনের এবং সামনের উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করে। কম আলোতে ছবি তোলার জন্য অটো নাইট নামে একটি ক্যামেরা মোড বর্তমান।

Galaxy M36 5G একাধিক AI ইমেজ এডিটিং টুল অফার করে, যার মধ্যে রয়েছে অবজেক্ট ইরেজার, ইমেজ ক্লিপার এবং এডিট সাজেশন। এটি গুগলের সার্কেল-টু-সার্চ ফিচার এবং AI সিলেক্টের সাথেও আসে। এটি নিরাপত্তার জন্য Knox Vault ফিচার অফার করে। ফোনটির 5,000mAh ব্যাটারি 25W চার্জারে চার্জ করা যাবে।

Samsung India-এর MX Business-এর ডিরেক্টর অক্ষয় এস রাও বলেছেন, গ্রাহকদের জীবনকে শক্তিশালী করে অর্থবহ উদ্ভাবন আনার আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, আমরা সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স সহ Galaxy M36 5G লঞ্চ করেছি। স্টাইলিশ এবং টেকসই Galaxy M36 5G আমাদের গ্রাহকদের জীবনযাত্রার পরিপূরক এবং Google এবং Gemini Live এর সাথে Circle to Search চালু করার মাধ্যমে, আমরা Galaxy ইকোসিস্টেম জুড়ে মোবাইল AI এর গণতন্ত্রীকরণকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি।"

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  2. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  3. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  4. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  5. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  7. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  8. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
  9. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
  10. Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কীভাবে পাবেন?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.