ব্যাগের মধ্যেই আগুন ধরল Samsung Galaxy Note 9 স্মার্টফোনে

ডিয়ানে চুং নামে নিউ ইয়র্কের এক বাসিন্দার Galaxy Note 9 ফোনে আগুন লেগেছে। এই ঘটনায় তা যে ক্ষতি হয়েছে তার বিরুদ্ধে ঐ মহিলা ইতিমধ্যেই আইনি পথে  Samsung এর কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

ব্যাগের মধ্যেই আগুন ধরল Samsung Galaxy Note 9 স্মার্টফোনে

Samsung Galaxy Note 9 ফোনের ভিতরে রয়েছে একটি  4000 mAh ব্যাটারি।

হাইলাইট
  • সম্প্রতি নতুন Samsung Galaxy Note 9 ফোনের ব্যাটারিতে আগুন লেগেছে
  • নিউ ইয়র্কের এক বাসিন্দার Galaxy Note 9 ফোনে আগুন লেগেছে
  • নিউ ইয়র্ক পোস্টে এই খবর প্রকাশিত হয়েছে
বিজ্ঞাপন

গত মাসে সামান্য আপডেট সহ বাজারে এসেছিল Samsung Galaxy Note 9। এই ফোনের ভিতরে রয়েছে একটি  4000 mAh ব্যাটারি। ফোন লঞ্চের সময় কোম্পানির সিইও জানিয়েছিলেন সম্পূর্ণ সুরক্ষিত  Samsung Galaxy Note 9 ফোনে ব্যাটারি। তিনি জানিয়েছিলেন এই ব্যাটারি সম্পর্কে কোম্পানির ইঞ্জিনিয়াররা আত্মবিশ্বাসী। এই ব্যাটারি নিয়ে গ্রাহকের চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি নতুন Samsung Galaxy Note 9 ফোনের ব্যাটারিতে আগুন লেগেছে। ডিয়ানে চুং নামে নিউ ইয়র্কের এক বাসিন্দার Galaxy Note 9 ফোনে আগুন লেগেছে। এই ঘটনায় তা যে ক্ষতি হয়েছে তার বিরুদ্ধে ঐ মহিলা ইতিমধ্যেই আইনি পথে  Samsung এর কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। নিউ ইয়র্ক পোস্টে এই খবর প্রকাশিত হয়েছে।

ডিয়ানে লিফটে থাকার সময় ডিয়ানে হঠাৎ লক্ষ্য করেন ব্যাগে তার ফোন অতিরিক্ত গরম হয়ে গিয়েছে। এর পরেই ব্যাগের ভিতরে অদ্ভুত আওয়াজ শুরু হয়। তারপরে ব্যাগের ভিতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে।

এর পরেই তিনি মাটিতে ব্যাগ রেখে ব্যাগ খালি করা শুরু করেন। এই সময় তার আঙুল পুড়ে যায়। এই সময় লিফটে তিনি একা ছিলেন। এর পরে লিফট ধোঁয়ায় ভরে যায়। ভয়ে শিউড়ে ওঠেন ডিয়ানে। এই ঘটনে প্রসঙ্গে  Samsung কে প্রশ্ন করা হলে কোম্পানির প্রতিনিধি জানিয়েছেন এই বিষয়ে তাদের কোন তথ্য জানা নেই।

Samsung এর দুঃস্বপ্নের দিন শুরু হয়েছিল  2016 সালে। এই বছর লঞ্চ হওয়া  Galaxy Note 7 ফোনে একের পর এক ব্যাটারিতে বিস্ফোরণ শুরু হয়েছিল। এরপরে একাধিক জায়গায় সুরক্ষার কারণে Galaxy Note 7 ফোন নিষিদ্ধ হয়েছিল।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Versatile S Pen
  • Good display and sound quality
  • Very good cameras
  • Bad
  • Heavy and bulky
  • Screen reflections are unavoidable
Display 6.40-inch
Processor Samsung Exynos 9810
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1440x2960 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »