এবার আসছে Samsung Galaxy S10 Lite, ফাঁস হল স্পেসিফিকেশন

শীঘ্রই লঞ্চ হবে নতুন Samsung Galaxy S10 Lite। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy S10 Lite ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।

এবার আসছে Samsung Galaxy S10 Lite, ফাঁস হল স্পেসিফিকেশন

Samsung Galaxy S10 Lite ফোনে Snapdragon 855 চিপসেট থাকবে

হাইলাইট
  • Samsung Galaxy S10 Lite ফোনে থাকবে একটি Snapdragon 855 চিপসেট
  • হয়েছিল। Galaxy S10 Lite ফোনে থাকবে 8GB RAM
  • Android 10 অপারেটিং সিস্টেম চলবে
বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে Galaxy S10 সিরিজে তিনটি ফোন লঞ্চ করেছিল Samsung। এবার এই সিরিজের চতুর্থ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। শীঘ্রই লঞ্চ হবে নতুন Samsung Galaxy S10 Lite। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy S10 Lite ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। SM-G770F মডেল নম্বরে এই ফোন লঞ্চ হবে।

samsung galaxy s10 lite galaxyclubnl Samsung Galaxy S10 Lite Leak

Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy S10 Lite ফোনের স্পেসিফফিকেশন সামনে এসেছে
ছবি: Geekbench

Samsung Galaxy S10 Lite স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Samsung Galaxy S10 Lite ফোনে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। Samsung Galaxy S10 সিরিজের অন্য ফোনগুলিতেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। Galaxy S10 Lite ফোনে থাকবে 8GB RAM। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোর টেস্টে 742 স্কোর করেছে Galaxy S10 Lite। মাল্টি কোর টেস্টে এই ফোন পেয়েছে 2,604।

Geekbench ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে Galaxy S10 Lite ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকতে পারে OneUI 2.0। সম্প্রতি ইন্টারনেটে Galaxy A91 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সেই ফোনের সাথে Galaxy S10 Lite ফোনের স্পেসিফিকেশন হুবহু মিলে যাচ্ছে।

যদিও Samsung Galaxy S10 Lite ফোনের দাম জানা যায়নি। কবে এই ফোন লঞ্চ হবে সেই বিষয়েও সামনে আসেনি কোন তথ্য।

আরও পড়ুন:

কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung

লঞ্চের আগেই ফাঁস হল Mi CC9 Pro ফোনের ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন

নতুন গ্রাহক টানতে মরিয়া BSNL! প্রতিদিন মিলবে 1GB ডেটা, সাথে 180 দিন ভ্যালিডিটি

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  2. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  3. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  4. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  5. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  6. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  7. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  8. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  9. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  10. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »