আগামী সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy S10 Lite

সম্প্রতি Samsung Galaxy S10 Lite ফোন লঞ্চ করেছিল Samsung। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট। 23 জানুয়ারি ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।

আগামী সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy S10 Lite

Photo Credit: Flipkart

Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

হাইলাইট
  • Samsung Galaxy S10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে
  • Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট
বিজ্ঞাপন

OnePlus এর সাথে প্রতিযোগিতায় সম্প্রতি Samsung Galaxy S10 Lite ফোন লঞ্চ করেছিল Samsung। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট। 23 জানুয়ারি ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি Samsung Galaxy S10 Lite লঞ্চের টিজার প্রকাশ করেছে Flipkart। সেখানে জানানো হয়েছে 23 জানুয়ারি ভারতে Samsung Galaxy S10 Lite বিক্রি শুরু হবে। এই ফোনে থাকছে সুপার স্টেডি অপটিকাল ইমেজ স্টেবিলাইজার আর লাইভ ফোকাল ভিডিও। সম্প্রতি INAS জানিয়েছে 40,000 টাকা থেকে 45,000 টাকা দামে ভারতে লঞ্চ হবে নতুন Galaxy S10 Lite।

নতুন বছরের প্রথম সপ্তাহে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10 Lite। লঞ্চের সময় এই  ফোনের দাম প্রকাশ করেনি কোম্পানি। 6GB RAM + 12GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে Galaxy S10 Lite।

Samsung Galaxy S10 Lite স্পেসিফিকেশন

Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। সামনে থেকে এই ফোন দেখতে অনেকটা Galaxy Note 10 Lite এর মতো। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।

Galaxy S10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছ 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 186 গ্রাম।

আরও পড়ুন:

কবে শুরু হচ্ছে Samsung Galaxy Note 10 Lite প্রি-বুকিং?

লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 8 Pro ফোনের স্পেসিফিকেশন

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Display is bright and vivid
  • Good overall performance
  • Solid battery life
  • Capable cameras
  • Bad
  • Low-light video isn’t great
  • No IP rating or wireless charging
  • Back scuffs easily
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4,500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »