কবে বিক্রি শুরু হবে Galaxy S10 5G ভেরিয়েন্ট? জানিয়ে দিল Samsung

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 এপ্রিল 2019 12:32 IST

5 এপ্রিল থেকে Samsung Galaxy S10 5G প্রি-অর্ডার শুরু হবে। 15 এপ্রিল শুরু হবে বিক্রি। আপাতত শুধুমাত্র দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy S10 ফোনের 5G ভেরিয়েন্ট পাওয়া যাবে। সোমবার এই কথা জানিয়েছে Samsung।

“প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করে আমরা গর্বিত। ভবিষ্যতে গোটা বিশ্বে শিঘ্রই 5G ফোন নিয়ে আসব আমরা।” জানিয়েছেন কোম্পানির সিইও ডি জে কোহ।

ইতিমধ্যেই 5G ভেরিয়েন্টে Galaxy S10 ফোনের দাম ঘোষণা করেছে Samsung। 256GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 1,390,000 দক্ষিণ কোরিও ওন (প্রায় 84,600 টাকা)। 512GB স্টোরেজে Samsung Galaxy S10 5G কিনতে খরচ হবে 1,550,000  দক্ষিণ কোরিও ওন (প্রায় .94,400 টাকা)। একাধিক রঙে দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে Samsung Galaxy S10 5G।

দক্ষিণ কোরিয়ার তিনটি মোবাইল নেটওয়ার্ক কয়েক মাসের মধ্যেই সেই দেশে 5G নেটওয়ার্ক পরিষেবা শুরু করে দেবে।

দক্ষিণ কোরিয়া ছাড়া অন্য কোনও দেশে Samsung Galaxy S10 5G ফোন লঞ্চের কথা এখনও জানায়নি Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy S10 5G, Samsung, South Korea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.