এটাই নতুন Samsung Galaxy S10e?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 ফেব্রুয়ারি 2019 16:41 IST
হাইলাইট
  • 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে আসছে Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন ফোন
  • এর মধ্যে সবথেকে কম দামে পাওয়া যাবে Samsung Galaxy S10e
  • থাকবে একটি 5.8 ইঞ্চি ডিসপ্লে

হলুদ রঙে বাজারে আসতে পারে Samsung Galaxy S10e

Photo Credit: Twitter/ Ishan Agarwal

ফেব্রুয়ারি মাসে বাজারে আসছে Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন।  এর মধ্যে সবথেকে কম দামে পাওয়া যাবে Samsung Galaxy S10e। হলুদ রঙের এই ফোনের ছবি সামনে এল। Galaxy S10 সিরিজের অন্যান্য ফোনের মতোই Samsung Galaxy S10e ফোনের ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা।  যা ‘পাঞ্চ হোল ডিসপ্লে'  নামে জনপ্রিয় হয়েছে। Samsung এই ডিসপ্লের নাম রেখেছে Infinity-O ডিসপ্লে।

 

আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য

 

টুইটারে ঈশান আগরওয়াল নামে এক ব্যক্তি Samsung Galaxy S10e ফোনের স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছেন। তিনি জানিয়েছেন Galaxy S10e ফোনে থাকবে একটি 5.8 ইঞ্চি ডিসপ্লে। প্রসঙ্গত অন্য রিপোর্টে জানা গিয়েছিল Galaxy S10 ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে।  আর Galaxy S10+ ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে।

 

আরও পড়ুন: এক নজরে Nokia 9 PureView ফোনের পাঁচটি রিয়ার ক্যামেরা

 

ছবি সৌজন্যে: টুইটার/ঈশান আগরওয়াল

Advertisement

প্রিমিয়াম ভেরিয়েন্টে 4,000mAh ব্যাটারি থাকলেও Galaxy S10e ফোনে থাকবে একটি 3,000 mAh ব্যাটারি। একাধিক রঙের সাথে হলুদ রং এ পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা।

 

আরও পড়ুন: এবার ভারতে আসছে Samsung Galaxy M30, লঞ্চের আগেই দেখে নিন স্পেসিফিকেশন

Advertisement

 

হলুদ রং ছাড়াও  কালো, নীল ও ধূসর রঙের Samsung Galaxy S10e দেখা গিয়েছে। টুইটারে ঈশান জানিয়েছেন লঞ্চের সময় তিনটি রঙে পাওয়া যাবে Galaxy S10e। পরে নীল রঙে বাজারে আসবে এই স্মার্টফোন।

Advertisement

20 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ইভেন্টে লঞ্চ হবে Samsung Galaxy S10 সিরিজের একাধিক নতুন স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.