খুব শীঘ্রই লঞ্চ হতে পারে অসাধারণ পাতলা প্রোফাইলের সাথে Samsung Galaxy S25 Edge

Samsung Galaxy S25 Edge- হ্যান্ডসেটটির লঞ্চে সময়সীমা প্রকাশ করা হয়েছে

খুব শীঘ্রই লঞ্চ হতে পারে অসাধারণ পাতলা প্রোফাইলের সাথে Samsung Galaxy S25 Edge

Photo Credit: Samsung

Galaxy S25 Edge অন্যান্য S25 মডেলের তুলনায় একটি পাতলা প্রোফাইলের জন্য টিজ করা হয়

হাইলাইট
  • রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S25 Edge ফোনটি এপ্রিল মাসে লঞ্চ হতে পার
  • ফোনটিতে নিশ্চিতভাবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে
  • ফোনটিতে অন্যান্য Galaxy S25-ডিভাইসের তুলনায় একটি পাতলা প্রোফাইল থাকতে
বিজ্ঞাপন

একটি রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S25 Slim হ্যান্ডসেটটি আসন্ন কিছু মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে। এই দক্ষিণ কোরিয়ার ফার্মটি বিগত বুধবার, ক্যালিফোর্নিয়ার San Jose-এ অনুষ্ঠিত 2025-সালের গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্টে Galaxy S25-সিরিজটি লঞ্চ করেছে।এর পাশাপাশি কোম্পানির উন্মোচিত ফ্লাগশিপ মডেলগুলির তুলনায় পাতলা প্রোফাইলের সাথে একটি নতুন ডিভাইসের উন্মোচন ঘটানো হয়েছে, যেটিতে কোম্পানি তাদের “Edge”-ব্র্যান্ডিংটি পুনরায় নিয়ে এসেছে এবং এটিকে “Galaxy S25 Edge” নাম দিয়েছে।

যাইহোক ফোনটি শুধুমাত্র টিজ করা হয়েছে,এছাড়া এটির দাম,স্পেসিফিকেশনের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে বর্তমানে একটি রিপোর্টে বলা হয়েছে যে, কোম্পানির একজন কার্যনির্বাহক আনুষ্ঠানিকভাবে Galaxy S25 Edge-এর লঞ্চের সময়সীমা সম্পর্কে টিজ করেছেন।

Samsung Galaxy S25 Edge-এর লঞ্চের সময়সীমা:

এই ইভেন্টের শেষে বক্তব্য রাখা এক স্যামসাং প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে যে “Galaxy S25 Slim”-এপ্রিল মাসের কাছাকাছি লঞ্চ করা হতে পারে। এটি পূর্বে উল্লেখ করা লঞ্চ সময়সূচির সঙ্গে যথাযথভাবে মিলে যায়,যেখানে এটিকে এপ্রিল বা মে-মাসে উন্মোচন করার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

এছাড়া ডিভাইসটি সম্পর্কে আর কিছু জানা যায়নি। গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্টে ফোনটি সম্পর্কিত টিজ করা ভিডিওর মধ্যে বেশ কিছু অভ্যন্তরীণ অংশ দেখানো হয়েছে। যেখানে ফোনটির পিছনের অংশে উলম্ব আকারে রাখা লেন্স দেখে বোঝা যাচ্ছে, এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে।বলা হয়েছে যে, Galaxy S25 Edge-ফোনটি কোম্পানির Galaxy S25 সিরিজের অন্যান্য ফ্লাগশিপ মডেলের থেকে বেশি পাতলা প্রোফাইল বহন করবে।

এছাড়া ফোনটির আর কোনো স্পেসিফিকেশন এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে, এটি স্যামসাংয়ের পক্ষ থেকে চলতি বছরে উন্মোচিত iPhone 17 Air-এর উত্তর হিসেবে আসবে,যেটি iPhone 17-লাইনআপের অংশ ছিল। হ্যান্ডসেটটি সম্ভবত কোম্পানির লাইনআপে Galaxy S25+ এবং Galaxy S25 Ultra-মডেলগুলির মধ্যে অবস্থান করবে।

Samsung Galaxy S25 Edge-এর আনুমানিক স্পেসিফিকেশন:

আগের রিপোর্টে বলা হয়েছে যে, Samsung Galaxy S25 Edge-ফোনটি একটি 6.66-ইঞ্চির ডিসপ্লে পাবে, যা Galaxy S25+মডেলের থেকে পাতলা। ফোনটিতে ক্যামেরা ইউনিট ছাড়া একটি 6.4-মিমির পাতলা প্রোফাইল থাকতে পারে, যেখানে ক্যামেরা মডিউলের সাথে এটির মাপ 8.3মিমি হতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে এটি একটি 200-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হতে পারে। মনে করা হচ্ছে Galaxy S25 Edge-ফোনটি গ্যালাক্সি চিপসেটের জন্য সেই একই Snapdragon 8 Elite পাবে, যেটির মাধ্যমে কোম্পানির ফ্লাগশিপ Galaxy S25 মডেলগুলি চালিত। স্ট্যান্ডার্ড RAM হিসেবে এটি 12জিবি RAM দ্বারা যুক্ত হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »