2025 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় Galaxy S25 FE মডেলের 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা রাখা হয়েছিল। এটি এখন অ্যামাজনে 50,749 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 9,250 টাকা দাম কমেছে। আবার নির্বাচিত ক্রেডিট কার্ডে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। ফলে সাশ্রয়ের অঙ্ক 10,750 টাকায় গিয়ে দাঁড়াবে। ডিভাইসের নেভি কালার অপশনে অফারটি প্রযোজ্য।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 FE carries a 50MP triple-rear camera unit
Samsung Galaxy FE সিরিজ সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার্স অফার করার জন্য পরিচিত। লেটেস্ট মডেল Galaxy S25 FE গত বছর সেপ্টেম্বরে ভারতে রিলিজ হয়েছিল। আপনি যদি এখন এই স্মার্টফোন নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে পাবেন 10,750 টাকা ডিসকাউন্ট। এই সাশ্রয়ের মধ্যে সরাসরি মূল্য হ্রাসের পাশাপাশি ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত রয়েছে। স্যামসাং কোম্পানির এই ফোনে IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 45W ফাস্ট চার্জিং, 8K ভিডিয়ো শুটিং সাপোর্ট, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, সাত বছর সিকিউরিটি আপডেট, এবং একাধিক কৃত্রিম কৃত্তিম বুদ্ধিমত্তা চালিত ফিচার্স রয়েছে।
2025 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় Galaxy S25 FE মডেলের 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা রাখা হয়েছিল। এটি এখন অ্যামাজনে 50,749 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 9,250 টাকা দাম কমেছে। আবার নির্বাচিত ক্রেডিট কার্ডে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। ফলে সাশ্রয়ের অঙ্ক 10,750 টাকায় গিয়ে দাঁড়াবে।
অন্য দিকে, Galaxy S25 FE-এর 8 জিবি র্যাম+ 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের অরিজিনাল দাম যথাক্রমে 65,999 টাকা ও 77,999 টাকা ছিল। আর এখন দাম কমে যথাক্রমে 58,290 টাকা ও 68,999 টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, ফোনটির নেভি কালার অপশনের দাম সবচেয়ে বেশি কমেছে।
Samsung Galaxy S25 FE একটি 6.7 ইঞ্চি FHD+ ডায়নামিক AMOLED 2X স্ক্রিনের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি Xclipse জিপিইউ এবং Exynos 2400 প্রসেসরে রান করে। এতে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন আছে। সংস্থা সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে। ডিভাইসের 4,900mAh ব্যাটারি 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে প্রোভিজ্যুয়াল ইঞ্জিন পরিচালিত একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
প্রসঙ্গত, পূর্বসূরী Galaxy S24 FE-এর তুলনায় নতুন মডেলটির ব্যাটারি, চার্জিং স্পিড, ক্যামেরা সেটআপ, কুলিং সিস্টেম, ও AI বিভাগে বড় আপগ্রেড এসেছে। Samsung এই বছর Galaxy S26 FE বাজারে আনবে বলে আশা করা যায়৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications