Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 মার্চ 2026 18:07 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 FE এখন 10,000 টাকার বেশি ছাড়ে কেনা যাচ্ছে
  • স্মার্টফোনে 8K ভিডিও রেকর্ডিং সহ 50MP মেইন ক্যামেরা আছে
  • Galaxy S25 FE রান করে Exynos 2400 প্রসেসরে

Samsung Galaxy S25 FE carries a 50MP triple-rear camera unit

Photo Credit: Samsung

Samsung Galaxy FE সিরিজ সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার্স অফার করার জন্য পরিচিত। লেটেস্ট মডেল Galaxy S25 FE গত বছর সেপ্টেম্বরে ভারতে রিলিজ হয়েছিল। আপনি যদি এখন এই স্মার্টফোন নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে পাবেন 10,750 টাকা ডিসকাউন্ট। এই সাশ্রয়ের মধ্যে সরাসরি মূল্য হ্রাসের পাশাপাশি ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত রয়েছে। স্যামসাং কোম্পানির এই ফোনে IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 45W ফাস্ট চার্জিং, 8K ভিডিয়ো শুটিং সাপোর্ট, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, সাত বছর সিকিউরিটি আপডেট, এবং একাধিক কৃত্রিম কৃত্তিম বুদ্ধিমত্তা চালিত ফিচার্স রয়েছে।

Samsung Galaxy S25 FE দাম ও অফার

2025 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় Galaxy S25 FE মডেলের 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা রাখা হয়েছিল। এটি এখন অ্যামাজনে 50,749 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 9,250 টাকা দাম কমেছে। আবার নির্বাচিত ক্রেডিট কার্ডে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। ফলে সাশ্রয়ের অঙ্ক 10,750 টাকায় গিয়ে দাঁড়াবে।

অন্য দিকে, Galaxy S25 FE-এর 8 জিবি র‍্যাম+ 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের অরিজিনাল দাম যথাক্রমে 65,999 টাকা ও 77,999 টাকা ছিল। আর এখন দাম কমে যথাক্রমে 58,290 টাকা ও 68,999 টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, ফোনটির নেভি কালার অপশনের দাম সবচেয়ে বেশি কমেছে।

Samsung Galaxy S25 FE স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy S25 FE একটি 6.7 ইঞ্চি FHD+ ডায়নামিক AMOLED 2X স্ক্রিনের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি Xclipse জিপিইউ এবং Exynos 2400 প্রসেসরে রান করে। এতে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন আছে। সংস্থা সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে। ডিভাইসের 4,900mAh ব্যাটারি 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে প্রোভিজ্যুয়াল ইঞ্জিন পরিচালিত একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। 

প্রসঙ্গত, পূর্বসূরী Galaxy S24 FE-এর তুলনায় নতুন মডেলটির ব্যাটারি, চার্জিং স্পিড, ক্যামেরা সেটআপ, কুলিং সিস্টেম, ও AI বিভাগে বড় আপগ্রেড এসেছে। Samsung এই বছর Galaxy S26 FE বাজারে আনবে বলে আশা করা যায়৷

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Flagship-level chipset
  • Good primary and decent telephoto cameras
  • Industry-leading software support
  • Bad
  • Poor thermal management
  • Average ultra-wide camera
  • Battery life is not its strongest suit
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 4900mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  2. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  3. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  4. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  5. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  7. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  8. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  9. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  10. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.