Samsung Galaxy S26 FE লঞ্চের পর 2025 সালের Galaxy S2F FE বিক্রি হচ্ছে 12,000 টাকা ছাড়ে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 FE is powered by an Exynos 2400 chipset
Samsung Galaxy S26 FE গত সপ্তাহে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির বিক্রি ভারতে শুরু হওয়ার আগে Galaxy S25 FE মডেলে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। সংস্থা সরাসরি 12,000 টাকা ডিসকাউন্টে বিক্রি করছে। এর মধ্যে কোনও লুকানো ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ বোনাস অর্ন্তভুক্ত নেই। Samsung Galaxy S25 FE বর্তমানে বাজেটের মধ্যে অন্যতম সেরা ফ্ল্যাগশিপ ফোন। কারণ এটি Dynamic AMOLED 2X ডিসপ্লে, Exynos 2400 প্রসেসর, প্রিমিয়াম ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68 রেটিং, উন্নত ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, এবং একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার্স অফার করে।
Samsung Galaxy S25 FE অ্যামাজনে 47,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম। 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় এর মূল্য ছিল 59,999 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ,12,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। শুধুমাত্র ফোনের জেট ব্ল্যাক কালার অপশনে অফারটি পাওয়া যাচ্ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, গ্যালাক্সি এস25 এফই 6.7 ইঞ্চি স্ক্রিনের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন, ও HDR10+ সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। স্যামসাং সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড দেবে। ডিভাইসের 4,900mAh ব্যাটারি 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Galaxy S25 FE ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমযুক্ত 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরায় 30fps-এ 4K ভিডিও রেকর্ড করা যায়।
প্রসঙ্গত, Samsung Galaxy S26 FE গত বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। এটি Galaxy S26 সিরিজের চতুর্থ মডেল। এতে শক্তিশালী Exynos 2500 প্রসেসর, Android 17 ভিত্তিক নতুন One UI 9 সফটওয়্যার, এবং Galaxy AI ফিচার্স রয়েছে। এটি পূর্বসূরী মডেলের মতো সাত বছর সফটওয়্যার আপডেট পাবে।
Galaxy S26 FE-এর দাম 699 ডলার থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় 66,760 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 799 ডলার (প্রায় 76,300 টাকা)। সেপ্টেম্বর 4 থেকে গ্লোবাল মার্কেটে সেল শুরু হবে। তবে এই ফোনের ভারতীয় দাম এখনও ঘোষণা করা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications