Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 ফেব্রুয়ারি 2026 11:36 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 Ultra কোয়াড 200MP রিয়ার ক্যামেরা অফার করে
  • ফোনটি Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
  • নির্বাচিত ক্রেডিট কার্ডে 4,000 টাকা ক্যাশব্যাক

Samsung Galaxy S25 Ultra has four rear cameras, including a 200-megapixel main camera

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 Series অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (ফেব্রুয়ারি 25) লঞ্চ হচ্ছে। আজ এই বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra আত্মপ্রকাশ করবে। ফোনগুলি লঞ্চের আগে এখন পূর্বসূরি Galaxy S25 Ultra ফ্লিপকার্টে 23,000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ করলে 27,000 টাকার উপর সাশ্রয় করা যাবে। Samsung Galaxy S25 Ultra মডেলে 200 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ফ্ল্যাগশিপ Snapdragon চিপ, 6.9 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, স্টাইলাস পেন, IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, এবং Galaxy AI-এর মতো প্রিমিয়াম গ্রেড ফিচার্স আছে।

Samsung Galaxy S25 Ultra ডিসকাউন্ট ও সেল প্রাইস

Samsung Galaxy S25 Ultra ভারতে 2025 সালের জানুয়ারিতে 1,29,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম। স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 1,06,850 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 23,149 টাকা ডিসকাউন্ট মিলছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করলে অতিরিক্ত সাশ্রয় করা যাবে। তবে ভ্যালু সেই ফোনের বয়স, মডেল, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করবে। এছাড়াও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই (EMI)-তে মাসিক কিস্তির মাধ্যমে কিনলে 1,500 টাকা ডিসকাউন্ট অফার করা হচ্ছে। ডিভাইসটি চারটি রঙের বিকল্পে উপলব্ধ — টাইটেনিয়াম সিলভারব্লু, , টাইটেনিয়াম গ্রে, টাইটেনিয়াম ব্ল্যাক, এবং টাইটেনিয়াম হোয়াইটসিলভার।

Samsung Galaxy S25 Ultra স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রার সামনে 6.9 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2x ডিসপ্লে আছে যা, QHD+ রেজোলিউশন, HDR10+, সর্বাধিক 2,600 নিট ব্রাইটনেস, এবং 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট  সাপোর্ট করে। প্যানেলের উপর কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 কভার বর্তমান। হ্যান্ডসেটে 3nm ফ্যাব্রিকেশনে নির্মিত Snapdragon 8 Elite প্রসেসর ও Adreno 830 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) দেওয়া হয়েছে।

ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 8K ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। 

স্যামসাং-এর এই টপ ফ্ল্যাগশিপ ফোনে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে। এটি 45W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 22 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • New design is for the better
  • Cameras deliver consistent performance
  • Good battery life
  • Excellent performance
  • Smooth UI
  • Bad
  • S-Pen is a downgrade
  • No Dolby Vision support
  • Low light camera performance is lacking
  • Slow charging
 
KEY SPECS
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite
Front Camera 12-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel + 10-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 1400x3120 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  2. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  3. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  4. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  5. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  6. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  7. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  8. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  9. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
  10. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.