Samsung Galaxy S27 Pro ভারতের BIS ওয়েবসাইটে SM-S957B মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S27 Pro could feature a 200-megapixel primary camera
এখন Samsung Galaxy S27 সিরিজকে ঘিরে বাজার গরম। স্যামসাংয়ের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন 2027 সালের প্রথমদিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড Samsung Galaxy S27 ও Galaxy S27+ ভারতের একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আর এখন Galaxy S27 Pro মডেল একই প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। গত সপ্তাহে ডিভাইসটিকে Geekbench-এ দেখা গিয়েছিল। বেঞ্চমার্ক সাইট থেকে আসন্ন ফোনটির প্রসেসর ও পারফরম্যান্স সম্পর্কিত তথ্য সামনে এসেছে। Samsung Galaxy S27 Pro-র ভারতীয় ভার্সন 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত ডেকা কোর Exynos 2700 প্রসেসরে রান করবে বলে আশা করা হচ্ছে।
এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S27 Pro ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS-এর ওয়েবসাইট থেকে সার্টিফিকেশন পেয়েছে। সেখানে ফোনটির মডেল নম্বর SM-S957B উল্লেখ করা হয়েছে। BIS ফোনটির হার্ডওয়্যার সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি। তবে এটি ইঙ্গিত দিচ্ছে, Samsung ভারতে ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।
Samsung Galaxy S27 Pro ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশন-সহ 6.47 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 12 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।
Galaxy S27 Pro-তে পাওয়ার ব্যাকআপ প্রদান করতে পারে 5,240mAh ব্যাটারি, যার সাথে 60W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনটি গিকবেঞ্চের সিঙ্গল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 3,061 এবং 10,967 পয়েন্ট স্কোর করেছে।
অন্য দিকে, রিপোর্ট বলছে যে Galaxy S27 সিরিজের 10টি ভ্যারিয়েন্টের মধ্যে মাত্র তিনটিতে LPDDR6 র্যাম ও UFS 5.0 স্টোরেজ থাকতে পারে। Samsung Galaxy S27 এবং Galaxy S27+ উভয়ই বাজারে আসবে 12 জিবি LPDDR5X র্যাম + 256 জিবি UFS 4.1 স্টোরেজ ও 12 জিবি LPDDR5X র্যাম + 512 জিবি UFS 4.1 স্টোরেজ কনফিগারেশনে।
Samsung Galaxy S27 Pro-র 256 জিবি ও 512 জিবি মডেলেও LPDDR5X র্যাম ও UFS 4.1 স্টোরেজ থাকবে। তবে 1 টেরাবাইট ভ্যারিয়েন্টে 16 জিবি LPDDR6 র্যাম ও UFS 5.0 জিবি ফ্ল্যাশ স্টোরেজ থাকবে। Pro মডেলের মতো Galaxy S27 Ultra-তেও 1 টেরাবাইট ভ্যারিয়েন্টে 16 জিবি LPDDR6 র্যাম ও UFS 5.0 জিবি স্টোরেজ থাকবে। ডিভাইসটি 12 জিবি LPDDR5X র্যাম + 256 জিবি UFS 4.1 স্টোরেজ ও 12 জিবি LPDDR5X র্যাম + 512 জিবি UFS 4.1 স্টোরেজ অপশনেও উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy A38, Galaxy A58 Camera Details Leak via Alleged NBD Listing