Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 নভেম্বর 2026 18:21 IST
হাইলাইট
  • Samsung Galaxy S27 Pro এখন BIS ওয়েবসাইটে দেখা গিয়েছে
  • Samsung Galaxy S27 Pro মডেলে Exynos 2700 প্রসেসর থাকতে পারে
  • এই ফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে

Samsung Galaxy S27 Pro could feature a 200-megapixel primary camera

Photo Credit: Samsung

এখন Samsung Galaxy S27 সিরিজকে ঘিরে বাজার গরম। স্যামসাংয়ের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন 2027 সালের প্রথমদিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি স্ট্যান্ডার্ড Samsung Galaxy S27 ও Galaxy S27+ ভারতের একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আর এখন Galaxy S27 Pro মডেল একই প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। গত সপ্তাহে ডিভাইসটিকে Geekbench-এ দেখা গিয়েছিল। বেঞ্চমার্ক সাইট থেকে আসন্ন ফোনটির প্রসেসর ও পারফরম্যান্স সম্পর্কিত তথ্য সামনে এসেছে। Samsung Galaxy S27 Pro-র ভারতীয় ভার্সন 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত ডেকা কোর Exynos 2700 প্রসেসরে রান করবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy S27 Pro দেখা গেল BIS সাইটে

এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S27 Pro ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS-এর ওয়েবসাইট থেকে সার্টিফিকেশন পেয়েছে। সেখানে ফোনটির মডেল নম্বর SM-S957B উল্লেখ করা হয়েছে। BIS ফোনটির হার্ডওয়্যার সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি। তবে এটি ইঙ্গিত দিচ্ছে, Samsung ভারতে ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

Advertisement

Samsung Galaxy S27 Pro ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশন-সহ 6.47 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 12 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।

Galaxy S27 Pro-তে পাওয়ার ব্যাকআপ প্রদান করতে পারে 5,240mAh ব্যাটারি, যার সাথে 60W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনটি গিকবেঞ্চের সিঙ্গল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে 3,061 এবং 10,967 পয়েন্ট স্কোর করেছে।

অন্য দিকে, রিপোর্ট বলছে যে Galaxy S27 সিরিজের 10টি ভ্যারিয়েন্টের মধ্যে মাত্র তিনটিতে LPDDR6 র‍্যাম ও UFS 5.0 স্টোরেজ থাকতে পারে। Samsung Galaxy S27 এবং Galaxy S27+ উভয়ই বাজারে আসবে 12 জিবি LPDDR5X র‍্যাম + 256 জিবি UFS 4.1 স্টোরেজ ও 12 জিবি LPDDR5X র‍্যাম + 512 জিবি UFS 4.1 স্টোরেজ কনফিগারেশনে। 

Advertisement

Samsung Galaxy S27 Pro-র 256 জিবি ও 512 জিবি মডেলেও LPDDR5X র‍্যাম ও UFS 4.1 স্টোরেজ থাকবে। তবে 1 টেরাবাইট ভ্যারিয়েন্টে 16 জিবি LPDDR6 র‍্যাম ও UFS 5.0 জিবি ফ্ল্যাশ স্টোরেজ থাকবে। Pro মডেলের মতো Galaxy S27 Ultra-তেও 1 টেরাবাইট ভ্যারিয়েন্টে 16 জিবি LPDDR6 র‍্যাম ও UFS 5.0 জিবি স্টোরেজ থাকবে। ডিভাইসটি 12 জিবি LPDDR5X র‍্যাম + 256 জিবি UFS 4.1 স্টোরেজ ও 12 জিবি LPDDR5X র‍্যাম + 512 জিবি UFS 4.1 স্টোরেজ অপশনেও উপলব্ধ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  2. AI মডেলের বুদ্ধিমত্তা মাপতে Perplexity স্কোরকে অভিন্ন মাপকাঠি করার প্রস্তাব OpenAI-এর
  3. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
  4. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  5. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  6. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  7. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  8. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  9. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  10. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.