Oppo Reno 16 Series লঞ্চের তারিখ ঘোষণা হয়েছে। এই সিরিজের ফোন মে 25 চীনে লঞ্চ হচ্ছে। Reno 16 ও Reno 16 প্রাথমিকভাবে আসতে পারে। উভয় ফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকতে পারে৷ পরে গ্লোবাল মার্কেটে Reno 16 Pro Mini এবং Reno 16C অর্ন্তভুক্ত হওয়ার সম্ভাবনা। এই সিরিজের মডেল ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে।
Realme 16x 5G ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ন্ডস (BIS)-এর ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। অর্থাৎ ফোনটি ভারতে আসতে আর বেশি দেরি নেই। এটি Realme 15x 5G মডেলের উত্তরসূরী হবে, যা 2025 সালের অক্টোবরে 16,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল।
ভারতে একটি 10,000mAh ব্যাটারির ফোনের সম্ভাব্য আগমন ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে যে Realme তাদের P সিরিজের অধীনে স্মার্টফোনটিকে (RMX5107) আনতে পারে। ডিভাইসটি ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এটি জানুয়ারি মাসে দেশের বাজারে লঞ্চ হতে পারে।
Xiaomi 17 ভারতে আসতে বেশি দেরি নেই। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছে। এই ফোনে 16 জিবি র্যাম, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, IP68 রেটিং, এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার্স আছে।
সুধাংশু আম্ভোরে X-এর একটি পোস্টে BIS লিস্টিং প্রকাশ করেছেন, যেখানে A069 মডেল নম্বরের সাথে একটি নাথিং ডিভাইসকে দেখা গিয়েছে। এটি Nothing Phone 4a হওয়ার দাবি করা হচ্ছে। Phone 3a ও Phone 3a Pro-এর মডেল নম্বর ছিল যথাক্রমে A059 ও A059P। ফলে দাবি সঠিক হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Vivo X300 ও Vivo X300 Pro যথাক্রমে V2514 এবং V2515 মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে হাজির হয়েছে। ফলে অনুমান করা যায় যে ফোন দু'টি শীঘ্রই ভারতে আসতে চলেছে।
সম্প্রতি থাইল্যান্ডে NBTC আর ভারতে BIS সার্টিফিকেশন পেয়েছে Realme 5s। অর্থাৎ শীঘ্রই দুই দেশে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতে RMX1925 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 5s।