Samsung Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7 জুলাই 9 নিউ ইয়র্কে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হতে পারে
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Fold 7 সবচেয়ে পাতলা ফোল্ডবল ফোন হবে
Samsung জুনের শুরু থেকেই তাদের পরবর্তী প্রজন্মের Galaxy Z Fold ও Galaxy Z Flip এর প্রচার শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি এখনও লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7 জুলাই মাসের গোড়াতেই গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়ে যাবে। বুক স্টাইলের ফোল্ডেবল ফোন, Samsung Galaxy Z Fold 7 নিয়ে এমনিতেই জল্পনা তুঙ্গে। কারণ কোম্পানি দাবি করেছে, এটি সবথেকে পাতলা, হালকা এবং সবচেয়ে উন্নত ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে।
টিপস্টার ইভান ব্লাস (@evleaks) হইচই ফেলে তাঁর এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে, স্যামসাং আগামী জুলাই 9 পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি আয়োজন করবে। ইভেন্টটি সকাল 10:00 টায় (ভারতীয় সময় সন্ধ্যা 7:30 টায়) শুরু হবে। Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7 এর লঞ্চ ইভেন্টটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বলে জল্পনা চলছিল। খবর সত্যি হলে কোম্পানি গত বছরের মতো সামার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের জন্য জুলাইয়ের গোড়ার দিকে সময়টিকেই বেছে নিচ্ছে। উল্লেখ্য, আগের বছর 10 জুলাই Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 অফিসিয়ালি লঞ্চ হয়েছিল।
Samsung ইতিমধ্যেই তাদের নতুন ফোল্ডেবল ডিভাইসের আগমন নিয়ে প্রচার শুরু করেছে। Galaxy Z Fold 7 উন্নত এআই টুল এবং উন্নত প্রাইভেসি ফিচার্সের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। একে 'এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা, হালকা এবং সবথেকে উন্নত ফোল্ডেবল' বলে দাবি করা হচ্ছে। নতুন সিরিজের ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটিতে Exynos 2500 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে বুক-স্টাইল ফোল্ডেবল মডেলটি অর্থাৎ Galaxy Fold 7-এ Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। ক্যামেরায় AI ফিচার্সের আভাস দিয়েছে কোম্পানি। এটি টেক্সট-ভিত্তিক এবং মাল্টিমোডাল প্রম্পট প্রসেস করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। প্রাইমারি ক্যামেরাটি 200 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। শোনা যাচ্ছে, খোলা অবস্থায় ডিভাইসটির মাপ 3.9 মিমি ও ভাঁজ করার সময় 8.9 মিমি হবে।
এছাড়াও, ব্র্যান্ডটি স্ট্যান্ডার্ড Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip এর পাশাপাশি Galaxy Z Flip FE নামে একটি সাশ্রয়ী মূল্যের ফ্যান এডিশন (FE) মডেল লঞ্চ করবে বলে জল্পনা চলছে। Galaxy Watch 8 সিরিজের অধীনে Galaxy Watch 8, Galaxy Watch 8 Classic, এবং Galaxy Watch Ultra (2025) মডেলগুলিও জুলাইয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে আত্মপ্রকাশ করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Gallery May Get Google Cloud Backup After OneDrive Sync Ends