Samsung Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7 জুলাই 9 লঞ্চ হবে, নতুন রিপোর্ট ঘিরে হইচই

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 23 জুন 2025 10:30 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 7 ও Z Flip 7 জুলাই 9 লঞ্চ হতে পারে
  • জুলাইয়ের আনপ্যাকড ইভেন্টটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা
  • ফোল্ডেবলের সাথে Galaxy Watch 8 সিরিজও আসতে পারে

Samsung Galaxy Z Fold 7 সবচেয়ে পাতলা ফোল্ডবল ফোন হবে

Photo Credit: Samsung

Samsung জুনের শুরু থেকেই তাদের পরবর্তী প্রজন্মের Galaxy Z Fold ও Galaxy Z Flip এর প্রচার শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি এখনও লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7 জুলাই মাসের গোড়াতেই গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়ে যাবে। বুক স্টাইলের ফোল্ডেবল ফোন, Samsung Galaxy Z Fold 7 নিয়ে এমনিতেই জল্পনা তুঙ্গে। কারণ কোম্পানি দাবি করেছে, এটি সবথেকে পাতলা, হালকা এবং সবচেয়ে উন্নত ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে।

Samsung Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7 কবে লঞ্চ হবে

টিপস্টার ইভান ব্লাস (@evleaks) হইচই ফেলে তাঁর এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে, স্যামসাং আগামী জুলাই 9 পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি আয়োজন করবে। ইভেন্টটি সকাল 10:00 টায় (ভারতীয় সময় সন্ধ্যা 7:30 টায়) শুরু হবে। Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7 এর লঞ্চ ইভেন্টটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে বলে জল্পনা চলছিল। খবর সত্যি হলে কোম্পানি গত বছরের মতো সামার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের জন্য জুলাইয়ের গোড়ার দিকে সময়টিকেই বেছে নিচ্ছে। উল্লেখ্য, আগের বছর 10 জুলাই Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 অফিসিয়ালি লঞ্চ হয়েছিল।

Samsung Galaxy Unpacked 2025: কী কী চমক থাকবে

Samsung ইতিমধ্যেই তাদের নতুন ফোল্ডেবল ডিভাইসের আগমন নিয়ে প্রচার শুরু করেছে। Galaxy Z Fold 7 উন্নত এআই টুল এবং উন্নত প্রাইভেসি ফিচার্সের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। একে 'এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা, হালকা এবং সবথেকে উন্নত ফোল্ডেবল' বলে দাবি করা হচ্ছে। নতুন সিরিজের ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটিতে Exynos 2500 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে বুক-স্টাইল ফোল্ডেবল মডেলটি অর্থাৎ Galaxy Fold 7-এ Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। ক্যামেরায় AI ফিচার্সের আভাস দিয়েছে কোম্পানি। এটি টেক্সট-ভিত্তিক এবং মাল্টিমোডাল প্রম্পট প্রসেস করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। প্রাইমারি ক্যামেরাটি 200 মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা। শোনা যাচ্ছে, খোলা অবস্থায় ডিভাইসটির মাপ 3.9 মিমি ও ভাঁজ করার সময় 8.9 মিমি হবে।

এছাড়াও, ব্র্যান্ডটি স্ট্যান্ডার্ড Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip এর পাশাপাশি Galaxy Z Flip FE নামে একটি সাশ্রয়ী মূল্যের ফ্যান এডিশন (FE) মডেল লঞ্চ করবে বলে জল্পনা চলছে। Galaxy Watch 8 সিরিজের অধীনে Galaxy Watch 8, Galaxy Watch 8 Classic, এবং Galaxy Watch Ultra (2025) মডেলগুলিও জুলাইয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে আত্মপ্রকাশ করতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Overall refinements
  • Offers a bunch of useful AI features
  • Excellent displays (main and cover)
  • IP48 protection
  • 7 years of Android software updates
  • Bad
  • Very expensive
  • Cameras could have been better
  • Still stuck at 25W charging
 
KEY SPECS
Display (Primary) 7.60-inch
Cover Display 6.30-inch
Cover Resolution 968x2376 pixels
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 10-megapixel + 4-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 4400mAh
OS Android 14
Resolution 1856x2160 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.