বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 ডিসেম্বর 2025 20:18 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 6 পাওয়া যাচ্ছে 60,000 টাকা সস্তায়
  • এই ফোল্ডেবল ফোনে দু'টি AMOLED 2X ডিসপ্লে প্যানেল আছে
  • ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করলে আরও বেশি সাশ্রয় হবে

Samsung Galaxy Z Fold 6 was launched in India in July, 2024

Photo Credit: Samsung

অনেক দিন ধরেই ফোল্ডেবল স্মার্টফোন কেনার শখ? কিন্তু বাজেটে কুলোচ্ছে না? আর চিন্তা নেই। Samsung Galaxy Z Fold 6 এখন অনলাইনে 60,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু ডিভাইসটি 2025 সালের অন্তিম লগ্নে লঞ্চ প্রাইসের থেকে এতটাই কমে পাওয়া যাচ্ছে। সরাসরি দাম কমার পাশাপাশি ব্যাঙ্ক অফার ধরে আরও টাকা সাশ্রয় করা যাবে। ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন সিনেমা ও ভিডিও দেখা বা গেম খেলার মজা দ্বিগুণ করে দেয়। মন চাইলে মুহূর্তে ভাঁজ খুলে মুহূর্তের মধ্যে একটি সাধারণ স্মার্টফোনকে ট্যাবলেটের আকারে বদলে ফেলা যায়। চলুন ফোনটির অফার ও দাম জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Fold 6 বিক্রি হচ্ছে 60,000 টাকা ছাড়ে

Samsung Galaxy Z Fold 6 গত বছরের জুলাই মাসে ভারতে 1,64,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল। ফোল্ডেবল ফোনটি এখন ফ্লিপকার্টে 1,03,933 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রায় 60,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, এই অফার সিলভার শ্যাডো কালার অপশনের উপর প্রযোজ্য।

Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে Samsung-এর ফোল্ডেবল ফোনটি কিনলে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, ফ্লিপকার্টের লিস্টিং বলছে যে ব্যাঙ্ক অফ বরোদা ও কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে দাম মেটালে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফোনটির নেভি কালার পাওয়া যাচ্ছে 1,09,999 টাকায়।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Samsung Galaxy Z Fold 6 ফোনটির বাইরে 6.3 ইঞ্চি ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2600 নিট পিক ব্রাইটনেস, ও 968 x 2376 পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। ডিভাইসের ভিতরে 7.6 ইঞ্চি ফোল্ডেবল AMOLED ডিসপ্লে আছে যা 1,856 x 2,156 পিক্সেল রেজোলিউশন ও HDR10+ সাপোর্ট করে। ফোনে 25W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট-যুক্ত 4,400mAh ব্যাটারি আছে। ফোল্ডেবল ফোনটি Android 21 পর্যন্ত OS আপগ্রেড পাবে।

Galaxy Z Fold 6-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 3X জুম অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। কভার ও প্রাইমারি স্ক্রিনে যথাক্রমে 10 মেগাপিক্সেল ও 4 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে৷ ডিভাইসটি Snapdragon 8 Gen 3 প্রসেসরের সঙ্গে এসেছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Overall refinements
  • Offers a bunch of useful AI features
  • Excellent displays (main and cover)
  • IP48 protection
  • 7 years of Android software updates
  • Bad
  • Very expensive
  • Cameras could have been better
  • Still stuck at 25W charging
 
KEY SPECS
Display (Primary) 7.60-inch
Cover Display 6.30-inch
Cover Resolution 968x2376 pixels
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 10-megapixel + 4-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 4400mAh
OS Android 14
Resolution 1856x2160 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  2. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  3. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
  4. iQOO Z11x 5G স্মার্টফোনের সেল শুরু, 17,499 টাকায় সেরা প্রসেসর, ব্যাটারি, ও সেলফি ক্যামেরা
  5. Realme P4 Lite 5G এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  6. ডেটা শেষ, ইন্টারনেট নেই? তবুও চলবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, বড় চমক Samsung-এর
  7. গ্যাসের বদলে ইন্ডাকশনে রান্না? সঠিক কৌশল না জানলে বাড়বে বিদ্যুতের বিল
  8. সস্তায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও ভাল ক্যামেরার ফোন কিনতে চান? Poco দিচ্ছে দারুণ সুযোগ
  9. iQOO Z11 স্মার্টফোনের ছবি প্রকাশ হল, 165Hz ডিসপ্লে ও 9,020mAh ব্যাটারির সাথে শীঘ্রই লঞ্চ
  10. Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.