লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 জুলাই 2026 16:47 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 8-এর ডিজাইনে বড় পরিবর্তন আসছে
  • এটি ক্রিম, ল্যাভেন্ডার, ও গ্রাফাইট কালার অপশনে উপলব্ধ হবে
  • Samsung Galaxy Z Flip 8 ছবিতে Galaxy Z Flip 7-এর মতোই দেখতে লাগছে

Samsung will host its Galaxy Unpacked event on July 22 in London

Photo Credit: Samsung

Samsung-এর পরবর্তী Galaxy Unpacked আগামী জুলাই 22 অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি গতকাল অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করলেও, কী কী প্রোডাক্ট লঞ্চ করবে তা এখনও জানায়নি। তবে সাম্প্রতিক রিপোর্ট Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 লঞ্চ হওয়ার দিকে ইঙ্গিত করছে। এখন জল্পনা সত্যি করে একাধিক Samsung ডিভাইসের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। রেন্ডার অনুসারে, Galaxy Z Fold 8-এর ডিজাইনে বড় পরিবর্তন আসছে। Galaxy Z Fold 7 বা তার আগের মডেলগুলোর তুলনায় আসন্ন মডেলের চ্যাসিস আরও খাটো ও চওড়া হবে।

Samsung Galaxy Z Fold 8-সহ একাধিক ডিভাইসের ছবি ফাঁস

অ্যান্ড্রয়েড হেডলাইনস কোম্পানির আসন্ন মডেলগুলোর ছবি প্রকাশ্যে এনেছে। Samsung Galaxy Z Fold 8 ফোল্ড বা ভাঁজ করা অবস্থায় আরও প্রশস্ত হবে। এতে সাধারণ স্মার্টফোন ব্যবহারের মতো অভিজ্ঞতা মিলবে। স্মার্টফোনটি খুললে ভিতরের ডিসপ্লে একটি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেড বড় স্ক্রিনে পরিণত হবে।

Samsung Galaxy Z Fold 8
Photo Credit: Android Headlines

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 ক্রিম, ল্যাভেন্ডার, ও গ্রাফাইট কালার অপশনে উপলব্ধ হবে। স্পেসিফিকেশন নিয়ে বললে, ফোনের ভিতরে QHD+ রেজোলিউশনের 7.6 ইঞ্চি ফোল্ডেবল স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। বাইরে 5.5 ইঞ্চির AMOLED 2X কভার ডিসপ্লে পাওয়া যাবে। রিপোর্ট বলছে, ডিভাইসের ওজন 200 গ্রামের কাছাকাছি থাকতে পারে৷ অর্থাৎ, এটি পূর্বসূরী মডেলের তুলনায় প্রায় 14 গ্রাম হালকা হতে পারে।

Galaxy Z Fold 8 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে। এটি Galaxy ফোনের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা থাকবে। এতে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন মিলতে পারে৷ ব্যাটারি ক্যাপাসিটি আপগ্রেড করা হলেও, চার্জিং স্পিডে একই থাকার সম্ভাবনা।

Advertisement

অ্যান্ড্রয়েড হেডলাইনস Galaxy Z Flip 8 স্মার্টফোন ও Galaxy Watch 9 এবং Galaxy Watch Ultra 2 স্মার্টঘড়ির রেন্ডারও ফাঁস করেছে। Galaxy Watch 9 ডার্ক গ্রে, সিলভার, ও ব্ল্যাক কালার অপশনে দেখা গিয়েছে। Watch Ultra 2 ব্ল্যাক ও ডার্ক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। Galaxy Z Flip 8 ছবিতে গত বছরের Galaxy Z Flip 7 মডেলের মতোই দেখতে লাগছে। এটি ল্যাভেন্ডার, গ্রাফাইট, এবং ক্রিম রঙে বিক্রি হবে।

Samsung Galaxy Watch 9, Z Flip 8, and Watch Ultra 2
Photo Credit: Android Headlines

উল্লেখ্য, এই মাসে বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung-এর প্রথম স্মার্টগ্লাস প্রকাশ্যে আসতে পারে। Warbey Parker ও Gentle Monster-এর সঙ্গে স্মার্ট চশমা তৈরি করছে সংস্থা। ওয়্যারেবল ডিভাইসটি Android XR প্ল্যাটফর্মে চলবে বলে মনে করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে লঞ্চ হল Nothing OS 5.0, পাল্টে যাবে ফোনের লুক
  2. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  3. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  4. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  5. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  6. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  7. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  8. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  9. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  10. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.