200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Z TriFold, ভাঁজ করলে স্মার্টফোন, খুললেই 10 ইঞ্চি ট্যাবলেট

Samsung Galaxy Z TriFold ডিসেম্বর 2 লঞ্চ হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির প্রথম ট্রিপল ফোল্ডিং স্মার্টফোন।

200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Z TriFold, ভাঁজ করলে স্মার্টফোন, খুললেই 10 ইঞ্চি ট্যাবলেট

Photo Credit: Samsung

Samsung Galaxy Z TriFold comes with a 10-inch foldable screen

হাইলাইট
  • Samsung Galaxy Z TriFold এর মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল
  • স্মার্টফোনটি 5,600mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • Galaxy Z TriFold এরভিতরে 10 ইঞ্চি ডিসপ্লে ও বাইরে 6.5 ইঞ্চি স্ক্রিন আছে
বিজ্ঞাপন

Samsung Galaxy Z TriFold মঙ্গলবার অফিসিয়ালি লঞ্চ হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির সর্বপ্রথম ট্রিপল ফোল্ডিং স্মার্টফোন। ফোনের স্ক্রিন পুরোটা খুললে ট্যাবলেটের মতো দেখতে লাগে। এটি দু'টি হিঞ্জ ব্যবহার করে ভাঁজ হয়। প্রথম ভাঁজ খুললে একটি ফোল্ডেবল ডিভাইসের মতো হয় এবং দ্বিতীয় ভাঁজ খুললে ট্যাবের আকারে বদলে যায়। ফোনের ভিতরে 10 ইঞ্চি ডিসপ্লে এবং বাইরে 6.5 ইঞ্চি স্ক্রিন রয়েছে। সমস্ত ভাঁজ খুললে অর্থাৎ ট্যাবলেট মোডে ফোনের থিকনেস বা পুরুত্ব মাত্র 3.99 মিলিমিটার। Samsung Galaxy Z TriFold একটি 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সঙ্গে এসেছে। এই ট্রিপল ফোল্ডিং ফোনে শীর্ষমানের হার্ডওয়্যার এবং ফ্ল্যাগশিপ ফিচার্স আছে। এটি সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। চলুন ডিভাইসটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z TriFold ফিচার্স, স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড মডেলের কভার স্ক্রিন ফোনের পিছনে থাকে এবং মূল ফোল্ডেবল ডিসপ্লের দুই অংশ ভিতরের দিকে ভাঁজ হয়ে একসঙ্গে মিলিত হয়। ফোন বন্ধ থাকা অবস্থায় ডুয়াল টাইটেনিয়াম হিঞ্জ ভাঁজযোগ্য স্ক্রিনকে সুরক্ষিত রাখে। এটি পুরোটা খুললে কোণাকুণি 10 ইঞ্চি স্ক্রিনের ট্যাবলেটে রূপান্তরিত হয়। এতে ডায়নামিক অ্যামোলেড 2x প্যানেল দেওয়া হয়েছে যা 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, QXGA+ রেজোলিউশন (2,160 x 1,584 পিক্সেল), ও 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রাইমারি স্ক্রিনের ডান পাশে একটি ছোট পাঞ্চ-হোল কাটআউটে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। কভার ডিসপ্লে 6.5 ইঞ্চির এবং এতে 2,520 x 1,080 পিক্সেল রেজোলিউশন, 2,600 নিট পিক ব্রাইটনেস, ও 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। কভার স্ক্রিনেও একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

Samsung Galaxy Z TriFold মডেলটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। ফোনটিতে 5,600mAh ব্যাটারি আছে যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ব্যাটারিটি তিনটি সেল নিয়ে গঠিত ও এগুলি তিনটি প্যানেলের পিছনে ভাগ করে বসিয়েছে স্যামসাং।

ট্রিপল ফোল্ডিং ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.7 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 30x ডিজিটাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। Samsung Galaxy Z TriFold রান করে Anroid 16 নির্ভর OneUI 8 কাস্টম স্কিনে। পোট্রেট মোডে পাশাপাশি তিনটি ফুল সাইজ অ্যাপ একসঙ্গে চালানো যাবে। এর ফলে মাল্টিটাস্কিং হবে মজাদার ও সহজ।

Samsung Galaxy Z TriFold দাম

Samsung Galaxy Z TriFold এর দাম 35,94,000 দক্ষিণ কোরিয়ান ওন রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 2.20 লক্ষ টাকার সমান। ফোনটি ডিসেম্বর 12 থেকে দক্ষিণ কোরিয়াতে বিক্রি শুরু হবে। এটি ভারতে আসবে কিনা, তা এখনও জানায়নি সংস্থা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »