কম দামে দুটি নতুন ফোন আনছে Samsung; প্রকাশ্যে এল দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 মে 2020 18:33 IST

Photo Credit: AndroidPure

বাজেট সেগমেন্টে বাজারে আসছে Samsung Galaxy M01 ও Samsung Galaxy M11। জুনের প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চ হতে পারে। লঞ্চের আগেই এই দুই ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হল। মার্চে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M11। ফলে ইতিমধ্যেই সেই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। এবার Samsung Galaxy M01-এর স্পেসিফিকেশন প্রকাশ্যে এল।

Samsung Galaxy M01 ও Samsung Galaxy M11-এর সম্ভাব্য দাম

Samsung Galaxy M01-এর দাম শুরু হতে পারে 8,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 3GB RAM + 32GB স্টোরেজ থাকবে। অন্যদিকে Samsung Galaxy M11-এর দাম শুরু হতে পারে 10,999 টাকা থেকে। এই ফোনের বেস ভেরিয়েন্টেও 3GB RAM + 32GB স্টোরেজ থাকবে।

Advertisement

Samsung Galaxy M01 সম্ভাব্য স্পেসিফিকেশন

Samsung Galaxy M01-তে থাকবে 5.71 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে Snapdragon 439 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 3GB RAM ও 32GB স্টোরেজ। ফোনের পিছনে দুটি ও পিছনে একটি ক্যামেরা থাকবে। 4,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকবে 5W চার্জিং।

Samsung Galaxy M11 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.