ভারতে লঞ্চ হল Samsung Galaxy M11 ও Galaxy M01; দাম ও স্পেসিফিকেশন

বাজেট সেগমেন্টে ভারতে দুটি নতুন ফোন নিয়ে এল Samsung। মঙ্গলবার লঞ্চ হয়েছে Samsung Galaxy M11 ও Galaxy M01

ভারতে লঞ্চ হল Samsung Galaxy M11 ও Galaxy M01; দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy M11

হাইলাইট
  • Samsung Galaxy M11 এ থাকছে হোল পাঞ্চ ডিসপ্ল্ব
  • একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে Samsung Galaxy M01
  • Android 10 অপারেটিং সিস্টেম চলবে
বিজ্ঞাপন

বাজেট সেগমেন্টে ভারতে দুটি নতুন ফোন নিয়ে এল Samsung। মঙ্গলবার লঞ্চ হয়েছে Samsung Galaxy M11 ও Galaxy M01। Samsung Galaxy M11-তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে, Galaxy M01-এ রয়েছে ওয়াটার-ড্রপ নচ। Samsung Galaxy M11-এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। অন্যদিকে Galaxy M01-এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে।

Samsung Galaxy M11 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy M11 -এ থাকছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 450 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Galaxy M11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।

Samsung Galaxy M01 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy M01 -এ থাকছে 5.71 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে Snapdragon 439 চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি Samsung। 3GB RAM ও 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Galaxy M01-এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  2. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  3. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  4. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  5. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  6. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  7. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  8. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  9. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  10. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »