আজ ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M30s: সম্ভাব্য দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyya, আপডেট: 18 সেপ্টেম্বর 2019 09:48 IST
হাইলাইট
  • Samsung Galaxy M30s ফোনে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে থাকবে
  • ফোনের ভিতরে থাকবে Exynos 9611 চিপসেট
  • প্রাইমারি ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল সেন্সর

Samsung Galaxy M30s ফোনে থাকবে 6,000 mAh ব্যাটারি

আজ ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M30s। Galaxy M সিরিজের অন্যান্য ফোনের মতোই শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে Galaxy M30s। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে একটি 48  মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Samsung Galaxy M30s ফোনে থাকছে 6,000 mAh ব্যাটারি। সেলফি তোলার জন্য থাকছে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে Exynos 9611 চপিসেট।

বুধবার দুপুর 12 টায় Samsung Galaxy M30S লঞ্চ ইভেন্ট শুরু হবে। ভারতে 15,000 টাকা থেকে 20,000 টাকা দামের মধ্যে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতে শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে Galaxy M সিরিজের নতুন এই ফোন। 

Samsung Galaxy M30s ফোনে একটি 6.4 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Galaxy M30s। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ। এই ফোনের আয়তন 159x75.1x8.9 মিমি। Galaxy M30s এর ওজন 174 গ্রাম।

Galaxy M30s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেন্সর।

Samsung Galaxy M30s ফোনের ভিতরে থাকবে একটি 6,000 mAh ব্যাটারি আর USB Type-C পোর্ট। লঞ্চের সময় এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Great battery life
  • Decent performance
  • Good camera performance in daylight
  • Bad
  • Camera is slow to focus
  • Spammy notifications
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.