সেপ্টেম্বরে লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy M30s এর দাম

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 অগাস্ট 2019 14:59 IST
হাইলাইট
  • Samsung Galaxy M30s ফোনে থাকছে 48MP ক্যামেরা
  • থাকছে Super AMOLED ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকবে 6,000mAh ব্যাটারি

Samsung Galaxy M30s ফোনে থাকবে 6,000 mAh ব্যাটারি

সেপ্টেম্বর মাসে ভারতে আসছে Samsung Galaxy M30s। এই ফোনে থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 6,000 mAh ব্যাটারি। ভারতে 15,000 টাকা থেকে 20,000 টাকা দামের মধ্যে এই ফোন লঞ্চ করবে Samsung। বুধবার IANS এ প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ভারতে Galaxy M সিরিজের একাধিক নতুন ফোন লঞ্চ হবে। একই সাথে ভারতে আসবে Galaxy M30s।

Galaxy M30s ফোনে থাকবে একটি Super AMOLED ডিসপ্লে। থাকছে আগের থেকে ভালো ক্যামেরা আর ভালো ব্যাটারি। Galaxy M30s ফোনে থাকবে একটি 6,000 mAh ব্যাটারি। Galaxy M সিরিজের অন্যান্য ফোনের মতোই ভারতে শুধুমাত্র Amaozn.in থেকে এই ফোন পাওয়া যাবে।

ইতিমধ্যেই ভারতে 20 লক্ষের বেশি Galaxy M সিরিজের ফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ভারতে কোম্পানির মোট বিক্রি হওয়া স্মার্টফোনের 40 শতাংশ Galaxy M সিরিজের ফোন।

INAS রিপোর্টে জানানো হয়েছে Galaxy M30s ফোনের ভিতরে থাকবে একটি Exynos প্রসেসর। এই মুহুর্তে ভারতে Galaxy M সিরিজের চারটি স্মার্টফোন রয়েছে। এই ফোনগুলি হল Galaxy M10, Galaxy M20, Galaxy M30 আর Galaxy M40।

Galaxy M সিরিজ লঞ্চ করে ভারতের স্মার্টফোন বাজারে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে Samsung। 2019 সালের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে ভারতের স্মার্টফোন বাজারে এক নম্বরে থাকা Xiaomi -র সাথে দুরত্ব অনেকটা কমাতে পেরেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 2019 সালে Galaxy M সিরিজের সাথেই লঞ্চ হয়েছিল Galaxy A সিরিজ। Samsung -কে ভারতে বিপুল সাফল্য এনেছে Galaxy A সিরিজের ফোনগুলিও।

ভারতে 7,000 টাকা থেকে 25,000 টাকা দামের মধ্যের স্মার্টফোনগুলি সবথেকে জনপ্রিয়। এই দামের মধ্যেইও Galaxy A আর Galaxy M সিরিজের বিভিন্ন স্মার্টফোন লঞ্চ হয়েছে। Xiaomi আর Realme এর সাথে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে এই স্মার্টফোনগুলি। সেপ্টেম্বর মাসে Galaxy M30s লঞ্চ করে সেই লড়াই আরও কঠিন করতে চাইছে Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy M30s, Samsung, Samsung India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত কি এটাই?
  2. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  3. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  4. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  5. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  6. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  7. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
  8. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
  9. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  10. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.