Vivo Y05e বড় 5,150mAh ব্যাটারি, Unisoc প্রসেসর, এবং 8 জিবি পর্যন্ত র্যামের সঙ্গে এসেছে।
Photo Credit: Vivo
Vivo Y05e features a 6.74-inch LCD display
Vivo Y05e নিঃশব্দে লঞ্চ হল। চীনা সংস্থাটি কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের ওয়েবসাইটে নতুন স্মার্টফোনটি তালিকাভুক্ত করেছে। ভিভোর নয়া মডেল আদ্যোপান্ত একটি বেসিক Android ফোন। এটি মূলত কম বাজেটের ক্রেতাদের টার্গেট করে বাজারে এনেছে তারা। Vivo Y05e বড় HD+ ডিসপ্লে, Unisoc প্রসেসর, এবং 8 জিবি পর্যন্ত র্যামের সঙ্গে এসেছে। এছাড়াও, এই ফোনে IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 3.5 মিমি অডিও জ্যাক, ও মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স ফিচার আছে। ডিভাইসটি একটাই রঙে কেনা যাবে। ভিভোর নতুন ফোন সিঙ্গেল মেমোরি কনফিগারেশনে বিক্রি হবে।
ভিভো ওয়াই05ই একটি 6.74 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে এসেছে। আইপিএস এলসিডি প্যানেলটি 1600 x 720 পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করে। ফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
ভিভোর নতুন ফোন অক্টা-কোর Unisoc T606 প্রসেসর দ্বারা পরিচালিত। এই 1.6 গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত 4G চিপ Mali-G57 MP1 GPU-এর সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটের র্যাম ভার্চুয়ালি 8 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। এতে 64 জিবি অনবোর্ড স্টোরেজ আছে।
Vivo Y05e ফোনের ব্যাক প্যানেলে একটি LED ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা বর্তমান। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করার দায়িত্বে 5,150mAh ব্যাটারি। সংস্থা দাবি করছে, এটি 4 বছর ব্যাটারি হেলথ ধরে রাখতে সক্ষম। ভিভোর নতুন ফোনের ওজন 199 গ্রাম।
Vivo Y05e বর্তমানে ভোডাকম দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইটে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। সেখানে স্মার্টফোনের দাম 2,499 রান্ড উল্লেখ করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 14,500 টাকার সমান। এটি 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ অফার করে। ক্রেতারা নতুন হ্যান্ডসেটটি ক্রেস্ট টিল কালার অপশনে বেছে নিতে পারবে। ভিভো ফোনটি ভারতে লঞ্চ করবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S25 Price Hiked in India by Up to Rs. 12,000: Here’s How Much It Costs Now