ভারতে Samsung Galaxy S10 Lite এর দাম 39,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Infinity-O ডিসপ্লে
নতুন বছরের শুরুতেই বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10 Lite। বৃহস্পতিবার ভারতে এই ফোন লঞ্চ করল Samsung। Galaxy S10 সিরিজের অন্যান্য ফোনের থেকে তুলনামূলক কম দামে নতুন এই ফোন লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Samsung Galaxy S10 Lite ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে বিশেষ ইমেজ স্টেবিলাইজেশন। চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy Note 10 Lite। নতুন এই দুই ফোনে প্রায় একই ডিজাইন ব্যবহার করেছে Samsung।
ভারতে Samsung Galaxy S10 Lite এর দাম 39,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। যদিও 6GB RAM ভেরিয়েন্টে আপাতত এই ফোন লঞ্চ করেনি কোম্পানিটি। প্রিজম হোয়াইট, প্রিজম ব্ল্যাক ও প্রিজম ব্লু রঙে এই ফোন পাওয়া যাবে।ন বৃহস্পতিবার দুপুর 2টোর সময় Samsung Galaxy S10 Lite প্রি-অর্ডার শুরু হবে। 4 ফেব্রুয়ারি Flipkart, Samsung.com ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হবে।
প্রি-বুক করলে মাত্র 1,999 টাকা দামে Samsung Galaxy S10 Lite ফোনের স্ক্রিন একবার বদলে নেওয়া যাবে। ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 3,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। সামনে থেকে এই ফোন দেখতে অনেকটা Galaxy Note 10 Lite এর মতো। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ। Galaxy S10 Lite ফোনে 4,500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। এই ফোনের ওজন 186 গ্রাম।
Galaxy S10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছ 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন:
ভারতে এল Samsung Galaxy Note 10 Lite: দাম ও স্পেসিফিকেশন
108MP ক্যামেরা নিয়ে আসছে Mi 10; 65W ফাস্ট চার্জ সহ লঞ্চ হবে Mi 10 Pro
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications