108MP সহ কবে লঞ্চ হবে Galaxy S11? জানিয়ে দিল Samsung

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 জানুয়ারী 2020 12:20 IST
হাইলাইট
  • Samsung Galaxy S11 ফোনে 108 মেগাপিক্সেল সেন্সর থাকবে
  • ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হবে
  • একই সাথে লঞ্চ হতে পারে Galaxy Fold 2

পরবর্তী Samsung ফোনে থাকবে 108MP ক্যামেরা

11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চলতি বছরের Galaxy Unpacked ইভেন্ট। এই ইভেন্ট থেকেই Galaxy S11 ফোন লঞ্চ করবে Samsung। অর্থাৎ আগামী মাসেই বাজারে আসতে চলেছে Galaxy S11 সিরিজের ফোনগুলি। একই ইভেন্ট থেকে আগামী প্রজন্মের ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

11 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রেই সান ফ্রান্সিস্কোতে Galaxy Unpacked অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় সময় সকাল 11টায় (ভারতীয় সময় আগামী দিন রাত 12টা 30 মিনিট) এই অনুষ্ঠান শুরু হবে। Galaxy S সিরিজের নতুন ফোনের সাথেই এই ইভেন্ট থেকে লঞ্চ হতে পারে Galaxy Fold 2।

সম্প্রতি একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে Galaxy S11 এর পরিবর্তে Galaxy S20 নামে Galaxy S সিরিজের নতুন ফোন লঞ্চ হতে পারে। ঐ দিন এই সিরিজের তিনটি ফোন লঞ্চ করতে পারে। Galaxy S20, Galaxy S20+ আর Galaxy S20 Ultra নামে এই ফোনগুলি লঞ্চ হতে পারে।

Advertisement

Galaxy S20 সিরিজ ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সাথে থাকবে একটি 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 5X অপটিকাল জুম আর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। নতুন এই ফোনের ক্যামেরায় 8K 30fps ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকতে পারে।

নতুন ফোনে থাকতে পারে একটি কার্ভড ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে একটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকতে পারে। একই সাথে লঞ্চ হতে পারে Galaxy Fold 2। Samsung এর দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোনে Motorola Razr (2019) এর মতো ক্যামশেল ডিজাইন থাকতে পারে।

Advertisement

আরও পড়ুন:

ট্রিপল ক্যামেরা, S Pen সাপোর্ট সহ লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite

Advertisement

48MP ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy S10 Lite

আগামী সপ্তাহে ভারতে আসছে Honor 9X, ফিচারগুলি দেখে নিন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.